কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

এবার ত্রিপুরার হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের ঘোষণা

ত্রিপুরার আগরতলায় অবস্থিত আইএলএস হাসপাতাল এই সিদ্ধান্ত নেয়। ছবি : সংগৃহীত
ত্রিপুরার আগরতলায় অবস্থিত আইএলএস হাসপাতাল এই সিদ্ধান্ত নেয়। ছবি : সংগৃহীত

বাংলাদেশের এক হিন্দু ধর্মীয় নেতাকে গ্রেপ্তার ও চট্টগ্রাম আদালতে আইনজীবী হত্যার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক এখন প্রতিবেশী দেশ ভারতে ছড়িয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশটির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এক হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয়। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আইএলএস হাসপাতাল।

শনিবার (৩০ নভেম্বর) রাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, ত্রিপুরার আগরতলায় অবস্থিত আইএলএস হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি, ওই হাসপাতালে বাংলাদেশি রোগীদের জন্য হেল্প ডেস্কও বন্ধ করা হয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, কলকাতা, ত্রিপুরা ও দক্ষিণ ভারতের বিভিন্ন হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীরা চিকিৎসার জন্য ভারতে ভ্রমণ করেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর থেকে দুই দেশের সম্পর্ক আলোচনা হচ্ছে। সম্প্রতি ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারসহ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ এবং ভুল তথ্য প্রকাশ করা নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব প্রতিবাদের ঘটনা নিয়ে ছবি ও পোস্ট ভাইরাল হওয়ার পর ভারতের নাগরিকরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ পরিস্থিতিতে ভারতের হাসপাতালগুলোর পক্ষ থেকে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত দুটি দেশের মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কলকাতার জেএন রায় হাসপাতালও বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা বন্ধ করার ঘোষণা দিয়েছিল এবং এবার ত্রিপুরার আইএলএস হাসপাতালও একই পদক্ষেপ গ্রহণ করেছে।

হিন্দুস্তান টাইমস জানায়, আইএলএস হাসপাতালের সামনে স্থানীয়রা বিক্ষোভ করেছিল, এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। হাসপাতালের চিফ অপারেটিং অফিসার পিটিআইকে জানিয়েছেন, তারা স্থানীয়দের দাবির সঙ্গে একমত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং আখাউড়া চেকপোস্টে থাকা হেল্প ডেস্কও বন্ধ করা হয়েছে।

এদিকে ভারতীয় রাজ্যসভার সংসদ সদস্য শমীক ভট্টাচার্য হাসপাতালগুলোর সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে বলেন, গোটা ভারতের উচিত বাংলাদেশকে সব রকম পরিষেবা থেকে বঞ্চিত করে দেওয়া।

এর আগে, ভারতের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ইন্দ্রনীল সাহা বাংলাদেশি রোগী দেখা বন্ধ করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, দেশ সবার আগে, রোজগার পরে এবং আশা করেন যে অন্যান্য চিকিৎসকও একই পদক্ষেপ নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১০

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১১

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১২

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৩

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৪

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৫

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৬

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৭

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৮

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

২০
X