কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি শিল্পীদের বয়কটের ডাক কলকাতায় 

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। ছবি : সংগৃহীত
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। ছবি : সংগৃহীত

কলকাতায় বাংলাদেশি শিল্পীদের বয়কটের ডাক দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও রাজ্যসভার সংসদ সদস্য শমীক ভট্টাচার্য। সোমবার (১৬ ডিসেম্বর) সমকালের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সমকালের প্রতিবেদনে বলা হয়, সোমবার এক সংবাদ সম্মেলনে বিজেপির এই নেতা বলেছেন, বাংলাদেশি মুসলিম শিল্পীদের পশ্চিমবঙ্গে সিনেমা করতে হলে বাংলাদেশে হিন্দু অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, নয়তো তাদের বয়কট করা হবে।

এক প্রশ্নের জবাবে শমীক বলেছেন, কোনো শিল্পীসত্তা বা কোনো প্রতিভাকে আমরা কোনো ধর্ম বা উপাসনার মোড়কে রাঙিয়ে দিতে চাই না বা তাদের বিচ্ছিন্ন করতে চাই না। কিন্তু এই মুহূর্তে তাদের বয়কট করতে হবে। এই মুহূর্তে ওপার বাংলার যারা মুসলিম ধর্মাবলম্বী অভিনেতা অভিনেত্রী আছেন তারা বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রতিবাদ করুন এই ঘৃণ্য হিন্দু অত্যাচারের বিরুদ্ধে- তারপর শুটিংয়ে নামুন।

এ সময় কলকাতার টালিপাড়ার শাসক দলের প্রভাবশালী নেতা ও মন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্দেশ্যে তিনি বলেন, ‘উনি তো ওপার বাংলার মানুষ, টালিউড তার নিয়ন্ত্রণে। বিষয়টা দেখুন শুধু খেলাধুলা দেখলে হবে না। উনি অনেক বিধি নিষেধ আরোপ করেছিলেন, তপন সেনের শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু যারা ওপারে অত্যাচার করবে আর এপারে এসে সিনেমা করবে আর প্রতিবাদ করবে না এটা তো হতে পারে না। আমি তো নাম করে বলছি গৌতম ঘোষের প্রতিবাদ কোথায় গেল? প্রসেনজিতের মতো একজন অভিনেতা অন্তত তার থেকে তো সমাজ এটা প্রত্যাশা করে।’

জয়া আহসান কলকাতায় আছেন এমন প্রশ্নের জবাবে শমীক বলেন, ‘উনি কলকাতায় কেন থাকবেন না? উনি অভিনয় করতে এসেছেন। কিন্তু উনি প্রতিবাদ করুন। জয়া আহসানের হিন্দু দর্শক তো ওপার বাংলাতেও আছেন। উনি জয়া আহসান না হয়ে জয়া ভাদুরি হলে তাহলে একটা প্রশ্ন ছিল। কিন্তু উনি জয়া আহসান। তাকে প্রতিবাদ করতে হবে।’

এ সময় বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরীর প্রসঙ্গ তুলে শমীক বলেন, ‘চঞ্চল চৌধুরী বিখ্যাত নাম। এখন তিনি গৃহবন্দি। বাংলাদেশের অন্যান্য নায়ক নায়িকাদের নাম বলে আমি আর তাদের ব্যস্ত করতে চাই না। যারা এদিকে আশ্রয় নিয়ে আছে তারা ভালো থাকুক সুস্থ থাকুক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X