কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান শুরু

নয়াদিল্লিতে পুলিশের অভিযান। ছবি : সংগৃহীত
নয়াদিল্লিতে পুলিশের অভিযান। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত ও আটক কার্যক্রম জোরদার করেছে দিল্লি পুলিশ।

পুলিশের দাবি, আউটার দিল্লি অঞ্চলে এক বিশেষ অভিযানে ১৭৫ সন্দেহভাজন বাংলাদেশি চিহ্নিত করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) পুলিশের বরাতে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানায়।

আউটার দিল্লি এলাকায় শনিবার (২১ ডিসেম্বর) ১২ ঘণ্টার একটি বিশেষ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, বৈধ কাগজপত্র ছাড়াই বসবাসকারী ব্যক্তিদের চিহ্নিত করার জন্য ঘরে ঘরে তল্লাশি চালানো হয়েছে। স্থানীয় সরকার সচিবালয়ের নির্দেশে এই মাসের ১১ ডিসেম্বর থেকেই এ অভিযান শুরু হয়।

পুলিশের ডেপুটি কমিশনার রবি কুমার সিং জানান, চলমান অভিযানে এক হাজারেরও বেশি ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। কালিন্দি কুঞ্জ ও হজরত নিজামুদ্দিন এলাকা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তাদের একজন বাংলাদেশের সিলেটের আব্দুল আহাদ এবং অন্যজন ঢাকার মোহাম্মদ আজিজুল।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, অবৈধ অভিবাসীদের সংখ্যা বেড়ে যাওয়ায় আউটার ডিস্ট্রিক্ট পুলিশের আওতাধীন বিভিন্ন এলাকায় যৌথ তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজন অভিবাসীদের তথ্য সংগ্রহের জন্য ঘরে ঘরে গিয়ে পুলিশ তদন্ত করছে।

এর আগে অবৈধ অভিবাসীদের আটক রাখার জন্য মহারাষ্ট্র সরকার ইতোমধ্যে মুম্বাইয়ে উন্নত ডিটেনশন সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানিয়েছেন, কারাগারে না রেখে এসব অভিবাসীদের ডিটেনশন ক্যাম্পে রাখা হবে।

ভারত সরকার অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য জোর তৎপরতা চালাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X