কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০২:০০ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় রুপির আরও দরপতন

ভারতীয় রুপি। ছবি : সংগৃহীত
ভারতীয় রুপি। ছবি : সংগৃহীত

ভারতীয় মুদ্রা রুপির আরও দরপতন হয়েছে। এবার আগের রেকর্ড ভেঙে রুপির দর এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। বর্তমানে প্রতি ডলারের বিপরীতে রুপির দর ৮৫ দশমিক ৯৭। খবর দ্য ইন্ডিয়ার এক্সপ্রেসের।

শুক্রবার (১০ জানুয়ারি) মার্কিন মুদ্রা শক্তিশালী হওয়াসহ বিভিন্ন কারণে ডলারের বিপরীতে রুপির দাম কমে যায়। এ ছাড়া বিদেশে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং দেশীয় ইকুইটি বাজারে নেতিবাচক মনোভাবও ভারতীয় মুদ্রার ওপর চাপ সৃষ্টি করে।

গত বছরের শেষ দিক থেকে ভারতীয় রুপির দরপতন শুরু হয়। কয়েক দফায় দরপতন হয়ে তা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। এরপরও বারবার রুপি দরপতনের রেকর্ড ভাঙতে থাকে।

এদিকে মাত্র এক দিন আগে সংবাদ সংস্থা রয়টার্স এক সমীক্ষা প্রকাশ করে। তাতে রুপি আরও দুর্বল হয়ে ডলারের বিপরীতে ৮৬-তে নেমে যেতে পারে বলে আশঙ্কা করা হয়। ওই প্রতিবেদনের ২৪ ঘণ্টা না পেরোতে রুপির দরপতন হলো। এ পর্যায়ে ৮৬ না ছুঁলেও প্রায় কাছাকাছি চলে আসে রুপির দাম।

এদিকে রুপির দরপতনে ভারতের সব ক্ষেত্রে প্রভাব পড়ছে। বিশেষ করে বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজারে অস্থিরতা বিরাজ করছে। তেমনি রুপির দরপতনে শেয়ারের পতনও অব্যাহত রয়েছে।

রুপির দরপতনে সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে। আমদানি-রপ্তানি থেকে শুরু করে বিদেশে শিক্ষার্থীদের পড়াশোনা, সব ক্ষেত্রেই বাড়তি খরচ করতে হচ্ছে। ফলে সাধারণ গ্রাহকদেরও এর মাসুল দিতে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১০

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১১

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১২

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৩

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৫

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৬

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৭

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৮

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৯

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

২০
X