কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

৪৫ কোটি মানুষের এ মেলায় লাভ হবে ৪ লাখ কোটি রুপি!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত কুম্ভমেলাথেকে রাজ্য সরকারকে ২ লাখ কোটি রুপি লাভ হতে পারে। প্রশাসনিক সূত্র অনুযায়ী, এ বছর কুম্ভমেলায় আনুমানিক ৪৫ কোটি মানুষের সমাগম হবে। এ বিপুল জমায়েত থেকে উত্তরপ্রদেশ সরকার ২ থেকে ৪ লাখ কোটি রুপি লাভ করতে পারে। খবর দ্য ওয়াল।

কুম্ভমেলার আয়োজনে ৪ হাজার হেক্টর জমির ব্যবহার হয়েছে। আজ (১৩ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থল- ত্রিবেণী সঙ্গমে হিন্দু ধর্মাবলম্বীরা পবিত্র স্নান করতে আসবেন। তারা বিশ্বাস করেন, এতে পাপমুক্তি ও জন্ম-মৃত্যু চক্র থেকে মুক্তি দেবে।

মহাকুম্ভমেলার ইতিহাস অনেক পুরোনো। হিন্দু পুরাণ অনুযায়ী, দেবতা বিষ্ণু অসুরদের সঙ্গে যুদ্ধ করে অমৃত ভর্তি কলস উদ্ধার করেছিলেন। সেই অমৃতের চার ফোঁটা পৃথিবীতে পড়েছিল এবং সেই স্থানগুলোতে এখন কুম্ভমেলার আয়োজন করা হয়। প্রতি ১২ বছর পরপর এ মেলা ‘মহা’ কুম্ভ হিসেবে অনুষ্ঠিত হয়।

৪৫ দিনের এই মেলার জন্য রাজ্য সরকার ৭ হাজার কোটি রুপি বাজেট বরাদ্দ করেছে। তবে লাভের পরিমাণ অনেক বেশি হতে পারে। যদি ৪০ কোটি মানুষ মাথাপিছু ৫ হাজার রুপি খরচ করেন, তাহলে রাজ্য সরকারের লাভ ২ লাখ কোটি রুপি হতে পারে। আর মাথাপিছু খরচ ১০ হাজার রুপি হলে লাভ বেড়ে ৪ লাখ কোটি রুপি হতে পারে। এভাবে কুম্ভমেলা ভারতের জিডিপিতে ১ শতাংশেরও বেশি মানুষের ওপর প্রভাব ফেলতে পারে।

২০১৯ সালে উত্তরপ্রদেশের ‘অর্ধ কুম্ভমেলা’ থেকে রাজ্য ১ লাখ ২০ হাজার কোটি রুপি লাভ করেছিল। ব্যবসায়ী মহলের মতে, শুধু পানি, বিস্কুট, জুস বিক্রির মাধ্যমে ২০ হাজার কোটি রুপি লাভ হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১১

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

১২

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১৩

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১৪

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৬

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৭

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৮

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৯

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

২০
X