কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

বাদামি চোখের কে এই ভাইরাল তরুণী?

ভাইরাল সেই তরুণী। ছবি : সংগৃহীত
ভাইরাল সেই তরুণী। ছবি : সংগৃহীত

গায়ের রং শ্যামলা হলেও বাদামি চোখ দুটো যেন মোহ সৃষ্টি করে। এমন চোখের এক তরুণী মহাকুম্ভের মেলায় ঘুরে ঘুরে হরেক রকমের রঙিন পুঁতি, রুদ্রাক্ষ দিয়ে তৈরি মালা বিক্রি করছিলেন। তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন কয়েকজন। মুহূর্তে ভাইরাল হয় সেসব ভিডিও।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই তরুণী পরিচিত হন ‘মোনালিসা’ নামে। রঙিন মালা যত না নজর কেড়েছে তার থেকে বেশি মানুষ মজেছেন তরুণীর রূপের জাদুতে।

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে এই মহাকুম্ভ মেলা। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

মহাকুম্ভের মেলায় আসা পুণ্যার্থীরা ‘ভক্ত’ হয়েছেন তরুণীর রূপের। সেই ‘ভক্তি’ এতটাই তীব্র হয়ে পড়েছে যে, মেলায় ঘোরার সময় মুখ ঢাকতে বাধ্য হয়েছেন ওই তরুণী। ছবি ও ভিডিও তোলার আবদার মেটাতে নাজেহাল দশা তার। অবস্থা এতটাই সঙ্গিন হয়ে পড়ে যে, রাগের চোটে এক ‘ভক্তের’ মোবাইল কেড়ে নিয়ে তা ছুড়ে ফেলে দেন ওই তরুণী। কারণ সেলফির আবদার মেটাতে গিয়ে তিনি তার মালা বিক্রি করতে পারছেন না।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ইউটিউবার ও ক্যামেরা হাতে বেশ কিছু মানুষ তরুণীকে ঘিরে ধরেছেন। তার পরনে সাদা কালো ফুলছাপ একটি গাউন, গায়ে জ্যাকেট, মুখে মাস্ক। মেলা থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি।

ক্যামেরা দেখে দু’হাতে মুখ ঢাকতে দেখা যায় তাকে। ‘ভক্তরা’ তবু তার পিছু ছাড়েন না। তারাও তরুণীর পাশে পাশে হাঁটতে থাকেন ও ছবি তুলতে শুরু করেন। এতে বিরক্ত হয়ে এক ব্যক্তির মোবাইল কেড়ে নিয়ে আছড়ে ফেলে দেন ‘মোনালিসা’।

তার সঙ্গে সেলফি তোলার আগ্রহ এতটাই বেড়ে গেছে যে, তিনি মালা বিক্রির কাজও করতে পারছিলেন না। এ কারণে নিজ এলাকা ইনদওরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১১

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১২

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৫

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৭

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৮

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৯

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

২০
X