কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কুকুর নিয়ে ঝগড়া, দুই প্রতিবেশীকে গুলি করে হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রথমে দুটি পোষা কুকুরের মধ্যে লড়াই। কুকুরের লড়াই গড়ায় তাদের মালিকের মধ্যে। আর দুই মালিকের ঝগড়া শেষ হয় দুজনের প্রাণ কেড়ে নেওয়ার মাধ্যমে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, রাজপাল সিং রাজাওয়াত একটি ব্যাংকে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন। তিনি তার বাসার বারান্দা থেকে প্রতিবেশীদের ওপর গুলি চালালে দুজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুবিমল আচলা (৩৫) ও রাহুল ভার্মা। সুবিমল শহরের নিপানিয়া এলাকায় হেয়ার সেলুনে কাজ করতেন। এ ছাড়া আহত ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, গতকাল রাত ১১টার দিকে কৃষ্ণবাগ কলোনির একটি সরু গলিতে রাজপাল ও তার প্রতিবেশী সুবিমল তাদের কুকুর নিয়ে হাঁটতে বের হন। একপর্যায়ে তাদের দুই কুকুর একে-অন্যের সঙ্গে লড়াই শুরু করে দেয়। এর জেরে রাজপাল ও সুবিমলের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এরপর রাজপাল তার বাড়িতে গিয়ে বারান্দা থেকে রাইফেল দিয়ে সুবিমলকে লক্ষ্য করে গুলি করেন।

এ ঘটনায় রাজপাল, তার ছেলে সুধীর ও আত্মীয় শুভমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া রাজপালের বিরুদ্ধে হত্যা মামলাও দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১০

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১১

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১২

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৩

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৪

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৫

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

১৬

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

১৭

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১৮

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১৯

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

২০
X