কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছিলেন সরকারি কর্মকর্তা, ধরে ফেললেন স্ত্রী, অতঃপর...

প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটানোর সময় স্ত্রীর হাতে ধরা পড়েন জানকিরাম। ছবি : সংগৃহীত
প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটানোর সময় স্ত্রীর হাতে ধরা পড়েন জানকিরাম। ছবি : সংগৃহীত

পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে বাড়িতে আনেন প্রেমিকাকে। কাটাচ্ছিলেন একান্ত সময়। তবে সে সময়েই বাড়িতে ফেরেন স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যরা। ফলে প্রেমিকাসহ ধরা পড়ে যান তিনি এবং স্ত্রীর কাছে খেলেন বেদম পিটুনি। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদে।

সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, পরিবারের কাছে হাতেনাতে ধরা পড়ার পর স্ত্রী এবং অন্য সদস্যদের কাছে মার খাচ্ছেন তিনি। সঙ্গে তার প্রেমিকাকেও মারধর করা হচ্ছে।

ঘটনার কেন্দ্রে থাকা ওই ব্যক্তির নাম জানকিরাম। পেশায় তিনি একজন সরকারি কর্মকর্তা। গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল করপোরেশনের যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন তিনি। বাড়িতে প্রেমিকাকে নিয়ে ধরা পড়ার পর খবরের শিরোনামও হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমের।

বিগ টিভি নামে স্থানীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে বাড়িতে প্রেমিকাকে এনেছিলেন জানকিরাম। কিন্তু সেই সময়ই পরিবারের সদস্যদের নিয়ে সেখানে উপস্থিত হন তার স্ত্রী কল্যাণী এবং পরিবারের বাকি সদস্যরা। সবার চোখ থেকে লুকাতে প্রেমিকাকে শৌচাগারে লুকিয়ে রাখেন ওই ব্যক্তি। তবে তাতে কোনো লাভ হয়নি।

হাতেনাতে ধরা পড়েন জানকিরাম। এর পরই জানকিরাম এবং তার প্রেমিকাকে মারধর করেন কল্যাণী এবং পরিবারের সদস্যরা। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দিও করা হয়। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শুক্রবার ‘ঘর কে কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে। ইতোমধ্যেই বহু মানুষ সেই ভিডিও দেখেছেন। ভিডিও দেখে নেটিজেনরা অনেকে মজার সব মন্তব্য করলেও অনেকে সরকারি কর্মকর্তার সমালোচনায় সরব হয়েছেন। একজন লিখেছেন, ‘বুড়ো বয়সে ভীমরতি। এসব মানুষের লজ্জা হওয়া উচিত।’

এদিকে জানকিরামের স্ত্রীর অভিযোগ, একাধিক নারীর সঙ্গে সম্পর্কে ছিলেন তার স্বামী। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতে তদন্তে নেমেছে ওয়ারাসিগুডা থানার পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদ মন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১০

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১১

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১২

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৩

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৪

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৫

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৭

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৮

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৯

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

২০
X