কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মুসলমানদের প্রতি উদারতা দেখিয়ে প্রশংসায় ভাসছেন থালাপতি বিজয়

মুসলিমদের সঙ্গে ইফতার করে নামাজে অংশ নেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। ছবি : সংগৃহীত
মুসলিমদের সঙ্গে ইফতার করে নামাজে অংশ নেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। ছবি : সংগৃহীত

দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় শুধু তার অভিনয় দক্ষতার জন্য বিশেষভাবে জনপ্রিয়। তবে রাজনীতিতে প্রবেশের পর তার সাহসী কিছু পদক্ষেপ তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এবার, তিনি এক নতুন কারণে আলোচনায় উঠে এসেছেন। পবিত্র রমজান মাসে একটি ইফতার পার্টিতে অংশ নিয়েছেন তিনি।

ভিডিওতে অভিনেতাকে চেন্নাইয়ে একটি ইফতার পার্টিতে অংশ নিতে দেখা যায়। এই ভিডিওতে বিজয়কে সাদা জামা এবং মাথায় টুপি পরা অবস্থায় দেখা যায়, এমনকি তিনি নামাজেও অংশ নেন। নামাজ শেষে তাকে দোয়া করতেও দেখা যায়।

ভিডিওটি সংবাদ সংস্থা এএনআই তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছে। থালাপতি বিজয়ের এই ভিডিও ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে তার এই সাম্প্রদায়িক সম্প্রীতির প্রয়াস প্রশংসা করেছেন। ভক্তরা সামাজিক মাধ্যমে তার এই কাজকে সাহসী এবং অন্তর্ভুক্তিমূলক বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে, কিছু মানুষ তাকে নিয়ে ট্রল করেছেন।

বিজয়ের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে তামিলনাড়ুতে ঝড় তুলেছে। তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম গঠনের পর প্রথম সমাবেশে তিন লাখ মানুষ উপস্থিত হয়েছিলেন। এটি তার জনপ্রিয়তা এবং রাজনৈতিক প্রভাবের একটি বড় প্রমাণ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দলটি গঠনের ঘোষণা দিয়ে তিনি ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করছেন।

বিজয়ের প্রথম রাজনৈতিক সমাবেশে তিনি দ্রাবিড় জাতীয়তা এবং তামিল জাতীয়তাকে একত্রিত করার কথা বলেছিলেন, যাকে তিনি ‘এই মাটির দুটি চোখ’ বলে অভিহিত করেছেন। তিনি সেক্যুলার সামাজিক ন্যায়বিচারের আদর্শের ওপর ভিত্তি করে দলের লক্ষ্য নির্ধারণ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X