কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের কঠোর সমালোচনা হোয়াইট হাউসের

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। ছবি : সংগৃহীত
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। ছবি : সংগৃহীত

ভারতের কঠোর সমালোচনা করেছে হোয়াইট হাউস। শুল্ক ইস্যুতে সমালোচনার মুখে পড়েছে দেশটি। এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ভারতের উচ্চ শুল্ক হারের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, মার্কিন অ্যালকোহলের ওপর ভারত ১৫০ শতাংশ শুল্ক নেয়। এটি মোটেও সহায়ক নয়।

বুধবার (১২ মার্চ) বার্তাসংস্থা এএনআইয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইকোনমিকস টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওপর বিভিন্ন দেশের আরোপিত শুল্ক নিয়ে মন্তব্য করার সময় ভারতের প্রসঙ্গ তোলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। তিনি এ সময় আমেরিকান অ্যালকোহল এবং কৃষি পণ্যের ওপর ভারতের শুল্ক আরোপের ব্ষিয়টি উল্লেখ করেন।

স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পারিক সহযোগিতায় বিশ্বাস করেন। তিনি ভারসাম্যপূর্ণ এবং নায্য বাণিজ্য সম্পর্ক চান।

তিনি বলেন, আমেরিকান অ্যালকোহলের ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। আপনারা কি মনে করেন, দেশটিতে এ শুল্কহার কেন্টাকি বোরবনকে (আমেরিকান হুইস্কি) রপ্তানিতে সহায়ক? আমার মনে হয় না। এছাড়া আমাদের কৃষিপণ্যের ওপর ভারত ১০০ শতাংশ শুল্ক আরোপ করে।

এর আগে ভারতীয় শুল্ক নিয়ে লাগাতার নেতিবাচক মন্তব্য ছাড়াও বিভিন্ন সময়ে দেশটির সমালোচনা করেন ট্রাম্প। পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ভারত আমদের থেকে ১০০ শতাংশের বেশি শুল্ক আরোপ করে।

সম্প্রতি ট্রাম্প জানান, আমেরিকার দাবি মেনে শুল্ক কমাতে রাজি হয়েছে ভারত। তবে ভারতের পক্ষ থেকে এ দাবি অস্বীকার করা হয়েছে। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকারের সংসদীয় প্যানেল জানিয়েছে, আমেরিকাকে শুল্কত কমানোর বিষয়ে এখনো কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X