কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০৯:০৬ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প-মোদির মিল যেখানে

গত মাসে সংবাদ সংম্মেলনে নরেন্দ্র মোদির সঙ্গে করমর্দন করছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
গত মাসে সংবাদ সংম্মেলনে নরেন্দ্র মোদির সঙ্গে করমর্দন করছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার গভীর যোগসূত্র রয়েছে। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি জানান, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত এবং একটি নির্দিষ্ট রোডম্যাপ নিয়ে এগোচ্ছেন।

মোদি বলেন, ট্রাম্প যেমন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বিশ্বাস করেন, তেমনি তিনিও ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতিতে বিশ্বাসী। এই মিলই তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে শুল্কারোপ করলেও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে দুই দেশ ২০২৫ সালের শরৎকালের মধ্যে একটি প্রাথমিক চুক্তিতে সম্মত হয়েছে। এই চুক্তির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করা।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর গত মাসে মোদির সঙ্গে হোয়াইট হাউসে প্রথম বৈঠক করেন। সেই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ছাড়াও প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর, এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

মোদি আরও বলেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তার প্রশাসন কাজ করছে। তবে ২০২০ সালে গালওয়ান উপত্যকায় চীন-ভারত সংঘর্ষের পর সম্পর্কের টানাপোড়েন এখনো পুরোপুরি কাটেনি।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প ও মোদির সম্পর্ক শুধু ব্যক্তিগত বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি, অর্থনৈতিক কৌশল এবং আন্তর্জাতিক কূটনীতিতেও তাদের মিল রয়েছে।

সূত্র: বিবিসি, রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

শ্রীমঙ্গলে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১০

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১১

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১২

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৩

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৪

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৫

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১৬

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১৭

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৮

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৯

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

২০
X