কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১০:৪৫ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কড়া পদক্ষেপ

যুক্তরাষ্ট্রের পতাকা ও পাসপোর্টের গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পতাকা ও পাসপোর্টের গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

ভারতীয়দের ভিসা জালিয়াতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রায় দুই হাজার ভিসার আবেদন করেছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস।

শুক্রবার (২৮ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বয়ংচালিত রোবট বা বটের মাধ্যমে ভারতীয়দের মার্কিন ভিসার আবেদনের অভিযোগ উঠেছে। এমন অভিযোগের ভিত্তিতে প্রায় দু’হাজার ভারতীয়ের ভিসার আবেদন বাতিল করা হয়েছে। মার্কিন দূতাবাসের দাবি, এসব অ্যাকাউন্ট সময়সূচি লঙ্ঘন করেছে। ফলে সেগুলো সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ভারতে ভিসা সংক্রান্ত একাধিক জালিয়াতিমূলক কার্যকলাপ ধরা পড়েছে। এ ধরনের আবেদনের নেপথ্যে থাকা অ্যাকাউন্টগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে কড়া বার্তায় জানানো হয়েছে, জালিয়াতি সহ্য করা হবে না। যারা সময়সূচি নীতি লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি মার্কিন দূতাবাসের দায়ের করা এক অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহে ভিসা এবং পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। এর এক সপ্তাহের মধ্যে দূতাবাসের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি ভুয়া তথ্য দিয়ে ভিসা আবেদনের একাধিক ঘটনা প্রকাশ্যে আসে। এরপর ঘটনার তদন্তে ৩১ জনের বিরুদ্ধে দিল্লি পুলিশ মামলা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১১

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১২

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৩

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৪

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৫

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৬

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৭

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৮

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৯

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

২০
X