কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে বিলিয়ন ডলার ব্যাংক জালিয়াতি, মেহুল চোকসি ‘বেলজিয়ামে গ্রেপ্তার’

মেহুল চোকসিকে গ্রেপ্তার করেছে বেলজিয়াম পুলিশ। ছবি : সংগৃহীত
মেহুল চোকসিকে গ্রেপ্তার করেছে বেলজিয়াম পুলিশ। ছবি : সংগৃহীত

ভারতে প্রায় ২০০ কোটি ডলার ব্যাংক জালিয়াতিতে অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ী মেহুল চোকসিকে গ্রেপ্তার করেছে বেলজিয়াম পুলিশ। দিল্লির অনুরোধেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের আর্থিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) একটি সূত্র। ২০১৮ ও ২০২১ সালে মুম্বই আদালত চোকসিকে গ্রেপ্তারের জন্য দুটি ওয়ারেন্ট জারি করেছিল। খবর হিন্দুস্তান টাইমসের।

চোকসির বিরুদ্ধে পঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ১৩ হাজার ৫০০ কোটি রুপি ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে। ওই প্রতারণায় তার ভাইপো নীরব মোদীও অভিযুক্ত। ব্যাংকের মুম্বইয়ে একটি শাখা থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে এ বিপুল অর্থ ঋণ নিয়েছিলেন তারা।

২০১৮ সালে চোকসির ভয়াবহ এই ঋণ জালিয়াতি ধরা পড়ে। তবে এর কয়েক দিন আগেই দেশ ছেড়ে পালিয়ে যান চোকসি ও তার ভাতিজা নীরব মোদী। দীর্ঘদিন তারা একাধিক দেশে আশ্রয় নিয়ে থেকেছেন। সম্প্রতি চোকসি বেলজিয়ামে এসেছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর ছড়ায়। এরপর ভারত সরকার চোকসিকে আটক করে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানোর পর বেলজিয়াম কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

যদিও শিগগিরই চোকসিকে ফেরত পাঠানো হচ্ছে না। শারীরিক অবস্থার কারণ দেখিয়ে তিনি প্রত্যাবাসন ঠেকানোর আবেদন করবেন বলে অনুমান করা হচ্ছে, ইডি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে।

ভারত থেকে পালিয়ে দীর্ঘদিন ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র অ্যান্টিগা ও বারবুডায় ছিলেন চোকসি। সেখানকার নাগরিকত্বও আছে তার। এই বিলিয়নেয়ার স্বর্ণ ব্যবসায়ীর আবেদনে সাড়া দিয়ে ২০২৩ সালে অ্যান্টিগা ও বারবুডার বিচারবিভাগ তাকে প্রত্যাবাসনে অস্বীকৃতি জানিয়েছিল।

স্ত্রী বেলজিয়ামের নাগরিক হওয়ায় চোকসি সম্প্রতি ইউরোপের এ দেশটিতে আসেন, এর পরপরই ভারত তাকে চেয়ে আবেদন করে। সেই আবেদনের প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম।

এদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অর্থ জালিয়াতির মামলায় চোকসির সংস্থা ও ব্যাংকের ১২ কর্মকর্তাকে গ্রেপ্তর করে পুলিশ। তারা এখন কারাগারে আছেন। চোকসির ভাতিজা নীরব মোদিকেও ধরার চেষ্টা চালাচ্ছে দিল্লি। প্রতারণার অর্থ মেটাতে চোকসির সম্পদও বাজেয়াপ্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X