কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ভারতে ২৪ বাংলাদেশি নারী-পুরুষ গ্রেপ্তার

ভারতের গ্রেপ্তার হওয়া বাংলাদেশিরা। ছবি : আনন্দবাজার
ভারতের গ্রেপ্তার হওয়া বাংলাদেশিরা। ছবি : আনন্দবাজার

ভারতে ২৪ বাংলাদেশি নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সুন্দরবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ১১ নারী, ৯ পুরুষ এবং চার শিশু রয়েছে।

সুন্দরবন কোস্টাল থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের চিলমারি জঙ্গল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা অবৈধভাবে নদীপথে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। বুধবার তাদের আলিপুর আদালতে তোলা হবে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ২৪ বাংলাদেশির কাছে কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি। এমনকি তাদের কাছে ভারতীয় পরিচয়পত্রও নেই। জিজ্ঞাসাবাদে তারা অনুপ্রবেশের কথা স্বীকার করেছেন। জানা গেছে, সুন্দরবনের উপকূলীয় অঞ্চল দিয়ে পাঁচটি নৌকায় তারা ভারতে অনুপ্রবেশ করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভারতে স্থায়ী হওয়ার জন্য পরিকল্পনা ছিল তাদের।

বারুইপুর জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। নদীপথে তারা অনুপ্রবেশে করেছেন। তাদের কাছে নাগরিকত্বের কোনো বৈধ কাগজ নেই। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতে হাজির করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১০

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১২

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৩

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৫

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৬

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৭

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৮

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৯

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

২০
X