কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

ভারতীয় যুদ্ধবিমান থেকে ধাতব বস্তু পড়ে বাড়ি বিধ্বস্ত

ক্ষতিগ্রস্ত ভবন। ছবি : সংগৃহীত
ক্ষতিগ্রস্ত ভবন। ছবি : সংগৃহীত

ভারতীয় যুদ্ধবিমান থেকে ধাতব বস্তু পড়ে একটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। শুক্রবার মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

ঘটনার পর ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে। বলেছে, ঘটনার তদন্ত শুরু করেছে তারা।

এলাকায় আতংক ছড়ালেও এ ঘটনায় কেউ আহত হয়নি। পুলিশ এনডিটিভির সংবাদদাতাকে বিষয়টি নিশ্চিত করেছে।

এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে বিমানবাহিনী বলেছে, ‘আজ (শুক্রবার) শিবপুরীর কাছে একটি আইএএফ বিমান থেকে অবিস্ফোরক বস্তু অসাবধানতাবশত পড়ে যায়। ফলে ভূমিতে সম্পত্তির ক্ষতি হয়। এ জন্য দুঃখ প্রকাশ করছি এবং ঘটনার তদন্ত শুরু চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন বেলা ১১টা নাগাদ শিক্ষক মনোজ সাগরের বাড়ির ছাদে ভারী বস্তুটি পড়ে। এতে পিছোর শহরে অবস্থিত বাড়িটির দুটি কক্ষ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ধ্বংসাবশেষের কাছাকাছি পার্ক করা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও জানা গেছে, সাগর তার সন্তানদের সঙ্গে ঘরের ভেতরে খাবার খাচ্ছিলেন। স্ত্রী রান্নাঘরে ছিলেন। তখনই বিকট বিস্ফোরণে ছাদ ভেঙে পড়ে। উঠোনে প্রায় ৮ থেকে ১০ ফুট গভীর গর্ত তৈরি হয়। বিস্ফোরণের ফলে সৃষ্ট কম্পন পার্শ্ববর্তী বাড়িগুলোতেও অনুভূত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।

শিবপুরীর পুলিশ সুপার আমান সিং রাঠোর বলেন, মনোজ সাগরের বাড়ির ওপর আকাশ থেকে একটি ভারী ধাতব বস্তু পড়েছে। ফলে দুটি বাইরের কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িতে চারজন সদস্য ছিলেন। সকলেই নিরাপদে আছেন। পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থলে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X