কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীরিদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনারা

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার মুরান গ্রামে ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক ভেঙে ফেলা এহসান আহমেদ শেখের বাড়ি। শনিবারের ছবি : রয়টার্স
দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার মুরান গ্রামে ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক ভেঙে ফেলা এহসান আহমেদ শেখের বাড়ি। শনিবারের ছবি : রয়টার্স

পেহেলগাম হামলার পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরজুড়ে সেনা অভিযান চালাচ্ছে নরেন্দ্র মোদির সরকার। এসব অভিযানে জিজ্ঞাসাবাদের নামে নির্বিচারে কাশ্মীরিদের ধরে নিয়ে যাচ্ছে সেনারা। এমনকি স্থানীয়দের বাড়ি বুলডোজার ও আইইডি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। সন্দেহভাজনদের না পেয়ে গ্রেপ্তার করা হচ্ছে পরিবারের সদস্য ও স্বজনদের।

রোববার (২৭ এপ্রিল) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরে ভারতীয় সৈন্যরা সন্দেহভাজনদের বাড়িঘর ভেঙে দিচ্ছে। সর্বশেষ আরও দুই ব্যক্তির বাড়িঘর ভেঙে দেয় তারা। বলা হচ্ছে, ওই দুই ব্যক্তি পেহেলগামে ভয়াবহ হামলার সাথে জড়িত বলে সন্দেহভাজন।

হামলার পর জিজ্ঞাসাবাদের জন্য এ দুই সন্দেহভাজন বিদ্রোহীর পরিবারের সদস্যদেরও আটক করা হয়। তাদের আত্মীয়স্বজন এবং একজন পুলিশ কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে রোববার একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, পেহেলগাম হামলার পর থেকে এখন পর্যন্ত বিদ্রোহীদের ৯টি বাড়িতে বোমা হামলা চালানো হয়েছে।

অধিকারকর্মীরা বলছেন, সাম্প্রতিক বাড়ি ভাঙা সুপ্রিম কোর্টের আদেশের লঙ্ঘন। যেখানে কর্তৃপক্ষকে বাড়িঘর ভাঙার আগে কারণ দর্শানোর নোটিশ উপস্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছিল। শীর্ষ আদালত বলেছে, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে কোনো ব্যক্তির বাড়ি ভেঙে ফেলা সম্পূর্ণ অসাংবিধানিক।

অধিকার গোষ্ঠীগুলো প্রশাসনের এ ধরনের কাজকে ভারত-শাসিত কাশ্মীরে সম্মিলিত শাস্তির একটি ধরন হিসেবে বর্ণনা করছে। কারণ, অপরাধ প্রমাণ হওয়ার আগেই এবং শুধু সন্দেহের বসে কোনো ব্যক্তির স্বজনদের বসবাসের জন্য নির্মিত বাড়ি ভাঙা মানবাধিকার লঙ্ঘন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১০

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১২

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৩

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৪

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৫

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৬

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৭

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৮

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৯

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

২০
X