কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিম তীরে দখলদার বাহিনীর নতুন তাণ্ডব

বাড়ি ভাঙতে আসা ইসরায়েলের বুলডোজার। ছবি : সংগৃহীত
বাড়ি ভাঙতে আসা ইসরায়েলের বুলডোজার। ছবি : সংগৃহীত

ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম এবং নুর শামস শিবিরে ফিলিস্তিনিদের বাড়ি ভাঙা শুরু করেছে। দখলদাররা মোট ৯০টি বাড়ি ভেঙে ফেলবে। এর মধ্যে মঙ্গলবার (৬ মে) ভাঙা হবে ১৫টি।

দ্য টাইমস অব ইসরায়েলের বরাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেরিটরিজে সরকারি কার্যক্রমের সমন্বয়কের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি বাসিন্দাদের তাদের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য মাত্র পাঁচ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ধ্বংসযজ্ঞ চালানো হবে। এ সময় কেউ বাড়ির ভেতরে থাকলেও ইসরায়েলি বুলডোজার থামবে না।

ইতোমধ্যে ওই এলাকায় ভবন ভাঙার ভারী সরঞ্জাম আনা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ইসরায়েলি সেনা।

চলতি বছরের প্রথম দিকে পশ্চিম তীরে ব্যাপক অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। তারা নির্বিচারে গুলি করে মানুষ হত্যা, ঘরবাড়ি ধ্বংস এবং অবকাঠামো ধ্বংস করছে। যা ফিলিস্তিনিদের জীবনকে দুর্বিষহ করে তুলছে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের পানি ও পয়ঃনিষ্কাশন অবকাঠামোতে মারাত্মক ক্ষতি করেছে, যার ফলে স্থানীয় বাসিন্দাদের জীবন এবং স্বাস্থ্যের জন্য গুরুতর বিপদ সৃষ্টি হয়েছে।

এ ছাড়া জিজ্ঞাসাবাদের নামে যাকে তাকে যখন তখন ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী । তাদের অনেকের খোঁজ মিলছে না।

ইসরায়েল দাবি করছে, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা সন্ত্রাসবাদ পরিচালনায় যদি কারও সংশ্লিষ্টতা থাকে, তবে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। দখলদার বাহিনী পশ্চিম তীর থেকে সাংবাদিক, মানবাধিকার কর্মী, স্বেচ্ছাসেবকদেরও গ্রেপ্তার অব্যাহত রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১০

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১১

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১২

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৩

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৪

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৭

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৮

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৯

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

২০
X