কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ১০:৩৬ এএম
আপডেট : ০৩ মে ২০২৫, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

গোয়ায় দেবী যাত্রার সময় পদপিষ্টে ৬ প্রাণহানি

গোয়ার লাইরাই দেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত
গোয়ার লাইরাই দেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

ভারতের গোয়ার শিরগাঁওয়ে ঐতিহ্যবাহী লাইরাই দেবী যাত্রার সময় এক মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে। সেসময় হাজারো ভক্ত মন্দিরে সমবেত হয়েছিলেন। খবর এনডিটিভির।

স্থানীয় প্রশাসনের প্রাথমিক ধারণা, অতিরিক্ত ভিড় ও পর্যাপ্ত ভিড় নিয়ন্ত্রণের অভাবে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন এবং পরিস্থিতির খোঁজ নেন।

গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে জানিয়েছেন, আহতদের চিকিৎসায় গোয়া মেডিকেল কলেজ ও আশপাশের হাসপাতালগুলোতে অতিরিক্ত চিকিৎসক ও আইসিইউসহ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আটজনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দুজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

প্রতি বছর শিরগাঁওয়ে লাইরাই দেবীর যাত্রা উপলক্ষে হাজারো ভক্ত উপস্থিত হন। ‘আগ্নিদিভ্য’ বা আগুনের ওপর হাঁটার মতো বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য এই উৎসব বিশেষভাবে পরিচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X