রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ভয়াবহ দুর্ঘটনা, উচ্চ সতর্কতা জারি

ভারতে জাহাজডুবি। ছবি : সংগৃহীত
ভারতে জাহাজডুবি। ছবি : সংগৃহীত

ভারতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের কোচি শহরের কাছে আরব সাগরে একটি জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে বিপজ্জনক পণ্য থাকায় রাজ্যজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় জেলেদের দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২৬ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের কোচি শহরের কাছে আরব সাগরে একটি তেলবাহী জাহাজ ডুবে যাওয়ার পর তেল ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমএসসি এলসা ৩’ নামের জাহাজটি রোববার ভোরে কোচি উপকূল থেকে ৩৮ নটিক্যাল মাইল দূরে ডুবে যায়। এই উপকূলীয় এলাকা জীববৈচিত্র্যে সমৃদ্ধ এবং একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র।

জাহাজে থাকা ৬৪০টি কনটেইনারের মধ্যে কিছু উপকূলের দিকে ভেসে আসছে। এছাড়া জাহাজে ১৩টি কন্টেইনারে বিপজ্জনক পদার্থ এবং ১২টিতে ক্যালসিয়াম কার্বাইড রয়েছে। এসব সমুদ্রের পানির সংস্পর্শে এলে দাহ্য গ্যাস নির্গত করতে পারে। এর বাইরেও জাহাজে ৮৪ দশমিক ৪৪ টন ডিজেল এবং ৩৬৭ দশমিক ১ টন ফার্নেস অয়েল ছিল।

মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, তেলের ছড়িয়ে পড়া কেরালার যে কোনো উপকূলে পৌঁছাতে পারে, তাই পুরো উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের তীরে ভেসে আসা কোনো কনটেইনার বা তেল স্পর্শ না করার পরামর্শ দিয়েছে এবং মৎস্যজীবীদের ডুবে যাওয়া জাহাজের কাছে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় কোস্টগার্ড ঘটনাস্থলে দূষণ নিয়ন্ত্রণ সরঞ্জামসহ একটি জাহাজ এবং তেল ছড়িয়ে পড়া শনাক্তকরণ ব্যবস্থা সংবলিত একটি বিমান পাঠিয়েছে। সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তেল ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজের ২৪ ক্রু সদস্যকে ভারতীয় নৌবাহিনী কয়েক ঘণ্টার অভিযানের পর উদ্ধার করেছে। তেল ও বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X