কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১১:৩৪ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

প্রেমিকের সঙ্গে হোটেলে নারী, স্বামী পুলিশ নিয়ে যেতেই...

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০১৯ সালে শুরু হয়েছিল তাদের দাম্পত্য জীবন। সমাজের চোখে আদর্শ এক সংসার—একটি সন্তানও রয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্কের ভিত নড়ে ওঠে। প্রতিদিনের কলহ, অবিশ্বাস, আর অভিমান জমে ওঠে এক বিস্ফোরক পরিস্থিতির দিকে।

সেই নারী সংসারে থেকেও আর ভালোবাসা খুঁজে পাননি। বা হয়তো অন্য কোথাও ভালোবাসা পেয়েছিলেন বলে বিশ্বাস করেন। একদিন তিনি সিদ্ধান্ত নেন—সব ফেলে প্রেমিকের সঙ্গে কাটাবেন একান্ত মুহূর্ত। গোপনে চলে যান এক হোটেলে।

কিন্তু প্রেম গোপনে থাকেনি। হয়তো অনেকদিন ধরেই সন্দেহ করছিলেন স্বামী। সেদিন তিনি শুধু সন্দেহ নয়, প্রমাণ নিয়েই হাজির হন। সঙ্গে নিয়ে যান পুলিশকেও।

হোটেলের চতুর্থ তলায় একটি রুমে থাকা সেই নারী বুঝলেন—সব জানাজানি হয়ে গেছে। জানালার পাশ থেকে তাকিয়ে নিচে দেখলেন স্বামী, শ্বশুরবাড়ির লোক, আর পুলিশের উপস্থিতি। পালানোর পথ নেই—জেল, লজ্জা, সমাজের প্রশ্ন, সন্তানের মুখ—সব মিলিয়ে মাথা ঘুরে উঠল।

আর তাই হুট করেই তিনি সিদ্ধান্ত নেন অবিশ্বাস্য এক ঝুঁকির। প্রায় ১২ ফুট উঁচু ছাদ থেকে লাফ! ভারতের উত্তরপ্রদেশের বাগপতের ছপরেলি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় এক বাসিন্দা এই দৃশ্য নিজের মোবাইলে ধারণ করেন। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

এ ঘটনার পর জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া চলছিল। পুলিশকেও জানানো হয়েছিল অনেকবার। এমনকি এসপি অফিস পর্যন্ত গিয়েছিলেন তারা; কিন্তু সমাধান হয়নি। স্বামী বলছেন, স্ত্রী নাকি তাকে খুনের হুমকিও দিয়েছিলেন। এখন তিনি নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এদিকে, প্রেমিককে আটক করেছে পুলিশ। আর হোটেল কর্তৃপক্ষের ভূমিকাও প্রশ্নের মুখে—পরিচয় যাচাই না করেই কীভাবে তারা ঘর ভাড়া দিল?

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X