কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

শুধু পানির জন্যই ৩ বিয়ে করেন যে গ্রামের পুরুষরা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পানি মানুষের মৌলিক অধিকার। কিন্তু ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি গ্রামে সেই পানিই যেন সবচেয়ে দুর্লভ সম্পদ। আর এই পানির সংকটই তৈরি করেছে এক অদ্ভুত বাস্তবতা—গ্রামটির পুরুষরা একে একে ৩টি বিয়ে করেন শুধু পানি আনার জন্যই! শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমনটাই ঘটছে মহারাষ্ট্রের দেঙ্গানমাল গ্রামে।

স্থানীয়দের বরাতে জিও নিউজ উর্দু জানায়, গ্রামের একমাত্র সুপেয় পানির উৎস গ্রাম থেকে বহু দূরে অবস্থিত একটি কুয়া। পানি আনতে প্রতিদিন প্রখর রোদে সেই কুয়ায় যেতে হয় নারীদের। যেখানে প্রায় ১২ ঘণ্টার মতো সময় লাগে।

এ অবস্থায় গর্ভবতী নারী বা অসুস্থ কারো পক্ষে পানি আনা সম্ভব হয় না । ফলে এক স্ত্রীর পক্ষে ঘরের কাজ সামলে পানি আনা দুঃসাধ্য হয়ে পড়ে। তখনই পুরুষেরা দ্বিতীয় কিংবা তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নেন।

এদিকে, এই দ্বিতীয় বা তৃতীয় স্ত্রীদের অধিকাংশই সমাজের সুবিধাবঞ্চিত নারী। তাই জীবনের নিরাপত্তা ও সম্মান লাভের আশায় এসব বিয়েতে রাজি হন তারা।

তবে, দাম্পত্যজীবনে খুব একটা সুখ পান না তারা। অভিযোগ রয়েছে, তাদের সন্তান নিতে নিষেধ করা হয়, এমনকি স্বামীর সম্পত্তিতেও কোনো অধিকার দেওয়া হয় না।

এক নারী জানান, ‘বিয়ের পর দেখলাম, ঘরে পানি নেই। স্বামী বলল, আরেকটা বিয়ে করলে সমস্যার সমাধান হবে। আমি কিছু না ভেবে সম্মতি দিই। এরপরও পানি আসে না। আবার সে তৃতীয় বিয়ে করে।’

তবে সেই স্বামী বলেন, ‘আমি তিন স্ত্রীকেই ভালোবাসি এবং তাদের খেয়াল রাখি।’

উল্লেখ্য, হিন্দু ধর্ম অনুযায়ী ও ভারতের আইনে একাধিক বিয়ে অবৈধ। কিন্তু সেই আইন যে এই গ্রামের বাস্তবতায় খুব একটা প্রভাব ফেলছে না, তা বলাই যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১০

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১১

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১২

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৩

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৪

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৫

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৬

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৮

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৯

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

২০
X