কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০২ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ
জি-২০ সম্মেলন

দিল্লিতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

দিল্লিতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

ভারতে অনুষ্ঠিত হচ্ছে জি-২০ শীর্ষ সম্মেলন। এতে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্ব নেতারা। ফলে নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

নিরাপত্তায় বিশেষ ফোর্স

সম্মেলনে নিরাপত্তা নিশ্চিত করতে রাখা হয়েছে বিশেষ ফোর্স। দিল্লি পুলিশের বিশেষ কমিশনার দীপেন্দ্র পাঠক জানান, এটি একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ মুহূর্ত। এজন্য নিরাপত্তা নিশ্চিত হোম গার্ড এবং আধা-সামরিক বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-সহ অন্যান্য সরকারি নিরাপত্তা বাহিনী থেকে হাজার হাজার কর্মী আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য মোতায়েন করা হবে। সম্মেলনের জন্য দিল্লি পুলিশের ৮০ হাজার সদস্যসহ মোট ১ লাখ ৩০ হাজার নিরাপত্তাকর্মী পাহারায় নিযুক্ত থাকবে।

সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

আকাশপথেও নিরাপত্তায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ভারতীয় বিমান বাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, দিল্লি এবং নিকটবর্তী এলাকায় সমন্বিত আকাশ প্রতিরক্ষার জন্য ব্যাপক ব্যবস্থা মোতায়েন করা হবে। বিমান বাহিনী ছাড়াও ভারতীয় সামরিক বাহিনী, দিল্লি পুলিশ এবং আধা-সামরিক বাহিনীর আকাশপথে হুমকি রোধে ড্রোনবিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করা হবে। এ ছাড়া প্রায় ৪০০ দমকল কর্মীও মোতায়েন রাখা হবে।

স্পেশাল কমান্ডো রাজধানীতে দুদিনব্যাপী এ সম্মেলনের জন্য স্পেশাল কমান্ডো ও তিনশ বুলেটপ্রুফ গাড়ি নিয়োজিত থাকবে। এ ইউনিট যে কোনো পরিস্থিতির মোকাবিলায় সদা প্রস্তুত থাকবে।

বাইডেনের জন্য বিশেষ নিরাপত্তা সম্মেলনে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার সাথে থাকবে বিশাল বহরও। এজন্য নিরাপত্তায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। তার জন্য রিজার্ভ রাখা হয়েছে ৪০০ কক্ষের আইটিসি মৌর্য শেরাটন নামের বিলাশবহুল হোটেল। হোটেলের চারপাশে নিরাপত্তা জোরদার করতে বিশেষ নিরাপত্তা মহড়া চালানো হয়েছে। দিল্লির ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ (সিআরপিএফ), ডগ স্কোয়াড থেকে শুরু করে দিল্লি পুলিশ সবাই নিরাপত্তার তদারকি করছে। নিরাপত্তায় প্রতি তলায় সিক্রেট সার্ভিস মোতায়েন করা হয়েছে।

হোটেলের ১৪ তলায় থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাকে সেখানে নিতে উন্নত লিফট স্থাপন করা হয়েছে। হোটেলের বাইরেও কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে সামনের বাগান এলাকায় কুকুর স্কোয়াড ও বিভিন্ন নজরদারি যন্ত্র মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অধিকন্তু নিরাপত্তাকর্মীরা তাদের মূল্যায়নের অংশ হিসেবে বিস্ফোরক বাষ্প শনাক্তকরণ সরঞ্জাম (ইভিডি) নিযুক্ত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১০

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১১

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১২

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৩

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৪

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৫

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৬

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৭

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৮

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

২০
X