কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে দুই দিনে চালের দাম ১৪ শতাংশ বাড়ল, কারণ বাংলাদেশ?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতে দুই দিনের মধ্যে চালের দাম প্রায় ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার ৫ লাখ টন চালের জন্য শুল্কমুক্ত আমদানি অনুমোদন দেওয়ার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারে সাময়িক সরবরাহের ব্যাঘাত দেখা দিয়েছে এবং বিভিন্ন চালের খুচরা দামে ঊর্ধ্বগতি হয়েছে। খবর দ্য ইকোনমিক টাইমসের।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও দক্ষিণ ভারতের ব্যবসায়ীরা আগেভাগে খবর পেয়েছিলেন যে ঢাকা ২০ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করতে চলেছে। এই তথ্য পেয়ে তারা পেট্রাপোল–বেনাপোল সীমান্ত এলাকায় চাল মজুদ করতে শুরু করেন। বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেয়, যার ফলে সঙ্গে সঙ্গেই চালের রফতানি শুরু হয়।

ভারতে খুচরা বাজারে স্বর্না চাল কেজিপ্রতি ৩৪-৩৯ রুপি, মিনিকেট চাল কেজিপ্রতি ৪৯-৫৫ রুপি, রত্না চাল কেজিপ্রতি ৩৬–৩৭ রুপি থেকে ৪১–৪২ রুপি ও সোনা মাসুরি চাল কেজিপ্রতি ৫২-৫৬ রুপি হচ্ছে।

রাইস ভিলার সিইও সুরাজ আগরওয়াল জানান, বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড বুধবার দুপুরে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেয় এবং সেই রাতেই ভারত থেকে ট্রাক চালু হয়। তিনি বলেন, পেট্রাপোল–বেনাপোল সীমান্ত দিয়ে চাল রপ্তানি করা লজিস্টিক এবং খরচের দিক থেকে আরও প্রতিযোগিতামূলক। উত্তরপ্রদেশ ও দক্ষিণ ভারতের মিলাররা এই রুট ব্যবহার করছেন।

উল্লেখ্য, বাংলাদেশে ২০২৫ অর্থবছরে চালের দাম ১৬ শতাংশ বেড়েছে এবং চাহিদা মেটাতে ১৩ লাখ টন চাল আমদানি করতে হয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১০

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১১

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১২

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৩

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৪

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৫

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৬

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৭

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৯

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

২০
X