কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৮ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কুকুর ঘেউ ঘেউ করায় মালিককে কুপিয়ে হত্যার অভিযোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের ছত্তিশগড় রাজ্যে কুকুর ঘেউ ঘেউ করাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাজ্যের ফিটিং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম বলছে, নিহত সুজিত খালকো (২৫) একটি কুকুর পুষেছিলেন। কুকুরটিকে নিয়ে হাঁটার সময় সেটি এক ব্যক্তির দিকে ঘেউ ঘেউ করলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারাত্মক ঝগড়ায় রূপ নেয়।

পুলিশ জানায়, ঝগড়া মিটে যাওয়ার পর শুক্রবার রাতে সুজিত এক আত্মীয়ের বাড়িতে খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে ডাকেন এবং কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের এক আত্মীয় তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও আঘাত করা হয়।

তদন্তে জানা গেছে, সুজিত ও হামলাকারীদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। কুকুর ঘেউ ঘেউ করার ঘটনাকে কেন্দ্র করে সেই পুরোনো শত্রুতা আরও বেড়ে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সূত্র : জিও নিউজ উর্দু ইন্ডিয়া টুডে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X