কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০২:১৪ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

এআই দিয়ে অশ্লীল ছবি বানানোর অভিযোগে কলেজছাত্র বহিষ্কার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের ছত্তিশগড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সহপাঠিনীদের অশ্লীল ছবি তৈরির অভিযোগে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ। অভিযুক্তের ল্যাপটপ ও মোবাইল থেকে উদ্ধার হয়েছে হাজারের বেশি বিকৃত ছবি ও ভিডিও।

ঘটনাটি নব রায়পুরের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির। তৃতীয় বর্ষের ওই ছাত্র ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী এবং বিলাসপুরের বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ, এআই-এর মাধ্যমে ৩৬ জন সহপাঠিনীর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ধাঁচে তৈরি করেছেন তিনি।

অভিযোগ পাওয়ার পর কলেজ কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। মূলত নারী সদস্যদের নিয়ে গঠিত ওই কমিটি অভিযোগকারিণীদের ও তাদের অভিভাবকদের বক্তব্য নিচ্ছেন। অভিযুক্তের ঘর থেকে জব্দ করা হয়েছে ল্যাপটপ, মোবাইল ও পেন ড্রাইভ।

কলেজের রেজিস্ট্রার শ্রীনিবাস বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। গোপনীয়তা রক্ষা ও সাইবার বিশেষজ্ঞদের সহায়তায় তদন্ত চলছে।

প্রাথমিকভাবে দেখা গেছে, ডিভাইসগুলোতে কলেজের মেয়েদের হাজারের বেশি বিকৃত ছবি রয়েছে। এসব ছবি বা ভিডিও বাইরে ছড়িয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো থানায় আনুষ্ঠানিক অভিযোগ হয়নি।

বিশেষজ্ঞদের মতে, এআই ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার এখন ভয়াবহ সামাজিক হুমকি। বিশেষ করে নারীদের গোপনীয়তা রক্ষায় নতুন করে আইন ও সচেতনতা প্রয়োজন। তথ্যসূত্র : আনন্দবাজার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১০

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১১

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১২

আ.লীগ নেতা কারাগারে

১৩

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৪

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৫

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৬

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৭

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৮

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৯

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

২০
X