হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন মা

হাজীগঞ্জ থানা। ছবি : কালবেলা
হাজীগঞ্জ থানা। ছবি : কালবেলা

চাঁদপুরের হাজীগঞ্জে ভয়ে-আতঙ্কে দিন কাটাতে না পেরে এক অসহায় মা নিজের ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

বুধবার (৮ অক্টোবর) সকালে হাজীগঞ্জ থানায় এ অভিযোগ করেন পারুল বেগম।

অভিযোগকারী পারুল বেগম উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের নিশ্চিন্তপুর বট সাহেব বাজার এলাকার বাসিন্দা। অভিযুক্ত ছেলের নাম রবিউল আলম (২১), তিনি শাহাজান ও পারুল বেগমের ছোট ছেলে।

অভিযোগে পারুল বেগম উল্লেখ করেন, আমার দুই ছেলে। ছোট ছেলে রবিউল দিন দিন মাদকাসক্ত হয়ে পড়েছে। সে মাদক বিক্রি করে, নিজেও সেবন করে। তাকে অনেকবার সাবধান করা হলেও সে শোনে না। উল্টো আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। ঘরের গাভি, জিনিসপত্র, এমনকি মোবাইল ফোনও চুরি করে বিক্রি করেছে মাদকের টাকার জন্য। এখন আমরা ভয়ে-আতঙ্কে দিন কাটাচ্ছি।

তিনি আরও বলেন, ছেলেকে ভালো পথে ফেরাতে অনেক চেষ্টা করেছি। আত্মীয়স্বজন ও এলাকাবাসীকে বলেছি, কিন্তু কেউ কিছু করতে পারেনি। এখন বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি। চাই, প্রশাসন তাকে আটক করে চিকিৎসা ও আইনের আওতায় নিয়ে আসুক।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রবিউল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। সে স্থানীয় কিছু মাদককারবারির সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে পড়েছে। তার কারণে এলাকায় অশান্তি সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। একাধিকবার তাকে বোঝানোর চেষ্টা করলেও সে কারো কথা শোনে না।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক কালবেলাকে বলেন, রবিউলের মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

এ দিকে এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন মাদকাসক্ত রবিউলসহ স্থানীয় মাদকচক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তাদের মতে, পরিবার ও সমাজ রক্ষায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

১০

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১১

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১২

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১৩

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৪

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৫

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৬

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৭

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৮

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৯

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

২০
X