মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

শিল্পের ক্যানভাসে টিটুর মুনশিয়ানা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে শিল্পী আবু সালেহ টিটুর তিন দিনব্যাপী প্রদর্শনী। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) এই প্রদর্শনী শুরু হয়।

এটি আবু সালেহ টিটুর চতুর্থ প্রদর্শনী। ল্যান্ডস্কেপড অ্যাবস্ট্র্যাকশন, কিছু মিক্সড-মিডিয়া এক্সপেরিমেন্টেশন এবং কয়েকটি কনসেপচুয়াল ইনস্টলেশন দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। শিল্পতত্ত্বে নারীর উপস্থিতি বহু দার্শনিক আলোচনার বিষয়। টিটুর ছবিতে নারী সেই দার্শনিক অর্থেই হাজির হন- যেন এক অবিরাম প্রতীক্ষা, যা আমাদের ভিতরের ক্ষয়িষ্ণু সময়কে দৃশ্যমান করে তোলে। শিল্প সমালোচকদের মতে, টিটুর ছবিতে নারীর উপস্থিতি এক ধরনের বিরহ ও অস্তিত্ব-শূন্যতার ইমেজারি নিয়ে আসে।

নারী কখনো প্রতীক্ষার অবয়বে, কখনো দৃষ্টির শূন্যতায়, আবার কখনো রঙে মিশে থাকা রহস্যঘেরা প্রতীকে উপস্থিত হয়। তার ব্যবহৃত উজ্জ্বল রঙের আড়ালে লুকিয়ে থাকে এক ধরনের ইন্টেরিয়রাইজড সাইলেন্স, যেন ক্যানভাসের ভিতরে ভাসছে কান্নার গোপন শব্দ।

দর্শক কোনো নির্দিষ্ট বস্তু বা চেনা দৃশ্য খুঁজে না পেলেও তার চিত্রগুলো এক ধরনের ইন্টেলেকচুয়াল এঙ্গেজমেন্ট তৈরি করে, যা ভিজ্যুয়াল পারসেপশনকে প্রশ্নবিদ্ধ করে। রং ব্যবহারে টিটু বিশেষভাবে আধুনিক। মনোক্রোমাটিক এক্সপ্লোরেশনের সঙ্গে ক্রোমাটিক কনট্রাস্ট দিয়ে ক্যানভাসে এক ধরনের সোনিক রিদম তৈরি করেন শিল্পী টিটু। তার চিত্রকলা শুধু ভিজ্যুয়াল অবজেক্ট নয়, বরং একধরনের সাইকো-অ্যানালিটিক অভিজ্ঞতা।

টিটুর পূর্বের শিল্পকর্মে মুগ্ধ বেশ কয়েকজন দর্শক বলেন, টিটুর কাজ দেখার সময় তারা এক ধরনের ইমোশনাল অ্যাবস্ট্রাকশন অনুভব করেন যেখানে ব্যক্তিগত স্মৃতি, অবচেতন মানসিকতা ও সামাজিক অস্থিরতা একত্র হয়ে মিশে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X