বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৫:১১ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

৪৯তম বিসিএসের প্রবেশপত্র নিয়ে পিএসসির জরুরি নির্দেশনা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য ৪৯তম বিশেষ বিসিএসের প্রবেশপত্র পুনরায় ডাউনলোডের নির্দেশ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি ৭ অক্টোবর স্বাক্ষরিত হলেও পিএসসির ওয়েবসাইটে আজ প্রকাশ করা হয়েছে।

পিএসসি জানায়, পূর্বে ডাউনলোড করা প্রবেশপত্র আর বৈধ থাকবে না। পরীক্ষার্থীদের নতুন করে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। শুধু নতুন প্রবেশপত্রই পরীক্ষার হলে প্রবেশের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার যেসব প্রার্থীর প্রবেশপত্রে মুদ্রিত পরীক্ষাকেন্দ্রের নাম টেলিটকের মেসেজে উল্লিখিত কেন্দ্রের নামের সঙ্গে ভিন্ন, তারা ৭ অক্টোবর বিকেল ৪টা থেকে নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। নতুনভাবে ডাউনলোড করা প্রবেশপত্রই পরীক্ষার হলে প্রবেশের ক্ষেত্রে কার্যকর হবে।

জানা গেছে, দেশের সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে শিক্ষক সংকট মোকাবিলায় ৪৯তম বিশেষ বিসিএসের আয়োজন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৬৮৩ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা, যা এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে। পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র রাজধানী ঢাকায়।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৯তম বিশেষ বিসিএসে অংশ নিতে আবেদন করেছেন ৩ লাখ ১২ হাজারেরও বেশি প্রার্থী। সে অনুযায়ী, প্রতিটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৪৫৬ চাকরিপ্রার্থী।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে দেশের সরকারি সাধারণ কলেজগুলোতে বিভিন্ন বিভাগে মোট ৬৫৩টি প্রভাষক পদে এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোতে আরও ৩০টি প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি ৬১টি পদ বরাদ্দ রয়েছে বাংলা বিভাগে। এ ছাড়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টি পদসহ অন্যান্য বিভাগেও প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X