কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৯:২৩ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে মরিচ গুঁড়া মাখিয়ে দিলেন স্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে ও মরিচ গুঁড়া ছিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ৩ অক্টোবর গভীর রাতে। গুরুতর দগ্ধ ওই স্বামী বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে লড়ছেন।

পুলিশ জানায়, হামলার শিকার ব্যক্তির নাম দিনেশ (২৮)। তিনি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত। ঘটনার সময় ঘরে উপস্থিত ছিল তাদের আট বছর বয়সী কন্যা সন্তানও।

জানা গেছে ঘটনাটি ভারতের রাজধানী দিল্লির মাদনগিরি এলাকায় ঘটেছে।

দিনেশের বর্ণনা অনুযায়ী, সে দিন রাতে কাজ শেষে বাড়ি ফিরে খাওয়াদাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। মাঝরাতে হঠাৎ শরীরে তীব্র জ্বালা অনুভব করে জেগে ওঠেন তিনি। তখনই দেখতে পান— স্ত্রী তার গায়ে ফুটন্ত তেল ঢালছেন। এরপর ক্ষতস্থানে মরিচ গুঁড়া ছিটিয়ে দেন। দিনেশ প্রতিবাদ করলে স্ত্রী হুমকি দেন, “শব্দ করলে আরও গরম তেল ঢেলে দেব।”

দিনেশের আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। স্থানীয় এক বাসিন্দা অঞ্জলি বলেন, “আমার বাবা দরজায় কড়া নাড়লে ভেতর থেকে লক করা ছিল। দরজা খুলতেই দেখি দিনেশ যন্ত্রণায় ছটফট করছেন, আর তার স্ত্রী ঘরের কোণে লুকিয়ে আছেন।”

অঞ্জলি আরও জানান, তার বাবাই দ্রুত একটি অটোরিকশা ডেকে দিনেশকে হাসপাতালে পাঠান। প্রথমে তাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় সাফদারজং হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, দিনেশের শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে এবং তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’।

পুলিশ জানায়, দিনেশ ও তার স্ত্রীর বিয়ে হয়েছিল আট বছর আগে। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। প্রায় দুই বছর আগে স্ত্রী ‘ক্রাইম এগেইনস্ট উইমেন’ সেলে অভিযোগ করেছিলেন, তবে পরে বিষয়টি আপসে মীমাংসা হয়।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে দিনেশের স্ত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১১৮, ১২৪ ও ৩২৬ ধারায় মামলা করা হয়েছে। তবে ঘটনার পর থেকে ওই নারী পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রতিবেশীরা বলছেন, ওই পরিবারে কলহের কথা তারা জানতেন বটে, কিন্তু এমন ভয়াবহ পরিণতি হবে তা কেউ কল্পনাও করেননি।

সূত্র: এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X