কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বিচারকের গাড়ির যন্ত্রাংশ চুরির চেষ্টা, পিটুনি দিয়ে পুলিশে

রাজধানীতে বিচারকের গাড়ির ‘যন্ত্রাংশ চুরির চেষ্টার’ অভিযোগে এক যুবককে পুলিশে সোপর্দ করা হয়েছে। ছবি : কালবেলা  
রাজধানীতে বিচারকের গাড়ির ‘যন্ত্রাংশ চুরির চেষ্টার’ অভিযোগে এক যুবককে পুলিশে সোপর্দ করা হয়েছে। ছবি : কালবেলা  

ঢাকার আদালতপাড়ায় এক বিচারকের গাড়ির ‘যন্ত্রাংশ চুরির চেষ্টার’ অভিযোগে এক যুবককে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারকদের গাড়ি রাখার জায়গা থেকে মো. রোহান নামের (১৯) ওই যুবককে পুলিশে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঢাকার মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক-আব্দুল্লাহ আল মামুনের ‘গাড়ির যন্ত্রাংশ চুরি করতে গিয়েছিলেন’ রোহান। পরে বিচারকদের গাড়ির কয়েকজন চালক তাকে ধরে কোতোয়ালি থানায় সোপর্দ করে।

বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের গাড়িচালক মো. ওমর ফারুক তখন সেখানে ছিলেন। তিনি বলেন, ‘এর আগেও বিচারকদের গাড়ির পার্টস একাধিকবার চুরি হয়েছে। চোরেরা এসব পার্টস বিক্রি করে দুই-তিনশ টাকায়, অথচ নতুন করে কিনতে ড্রাইভারদের গুনতে হয় পাঁচ থেকে ছয় হাজার টাকা।

ওমর ফারুক বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ড্রাইভার মো. নাসির উদ্দিন দেখেন, ওই যুবক বিচারকদের গাড়ির আশপাশে ঘোরাঘুরি করছে। কিছুক্ষণ পর দেখা যায়, সে একটি গাড়ির পার্টস খুলে নিচ্ছে। এরপর নাসিরসহ কয়েকজন তাকে ধরে ফেলে। পরে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, বিচারকের গাড়ির যন্ত্রাংশ চুরি করার সময় এক যুবককে আটকের পর থানায় পাঠানো হয়েছিল। তবে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের (সামারি ট্রায়াল) জন্য তাকে ডিএমপির লালবাগ বিভাগে পাঠানো হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১০

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১১

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১২

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৩

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৪

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৫

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৬

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৭

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৮

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৯

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

২০
X