কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে যুবলীগ নেত্রী লাবণ্য ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আমির হামজা গ্রেপ্তার

লাজলী আক্তার লাবণ্য ও আমির হামজা। ছবি : সংগৃহীত
লাজলী আক্তার লাবণ্য ও আমির হামজা। ছবি : সংগৃহীত

রাজধানীতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কবি নজরুল সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আমির হামজা (২৮) ও ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্যকে (৪০) গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বুধবার (৮ অক্টোবর) রাতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

তালেবুর রহমান জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির একটি চৌকস দল রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্যকে গ্রেপ্তার করে। তিনি ও তার স্বামী চাকরি দেওয়ার নামে অসংখ্য যুবকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত।

গত বছরের ২৭ নভেম্বর একটি জাতীয় দৈনিকে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। লাবণ্যর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট সাতটি মামলা রয়েছে।

তিনি জানান, একই দিন দুপুরে রাজধানীর শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কবি নজরুল সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আমির হামজাকে গ্রেপ্তার করা হয়।

তালেবুর রহমান বলেন, ‘আমির হামজা গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন এবং মিছিলটি ফেসবুক লাইভে প্রচার করেন।’

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X