স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-হংকং চায়না ম্যাচ দেখতে দর্শকদের মানতে হবে যেসব নির্দেশনা

অনুশীলনে জামাল ভূঁঁইয়ারা। ‍ছবি : সংগৃহীত
অনুশীলনে জামাল ভূঁঁইয়ারা। ‍ছবি : সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকতে হংকং চায়নার বিপক্ষে আর কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ দল। রাত ৮টায় শুরু হবে দুই দলের ম্যাচটি। ইতোমধ্যেই মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচটি দেখতে মাঠে প্রবেশ করতে শুরু করেছে সমর্থকরা। খেলা দেখতে আসা দর্শকদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফে।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ-হংকং চায়না ম্যাচ ঘিরে অনেক নির্দেশনা দেয় বাফুফে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে-

১) কোনো ধরনের অস্ত্র বহন করা যাবে না। ২) মাদকদ্রব্যসহ যে কোনো ধরনের বেআইনি সামগ্রী নিষিদ্ধ। ৩) জাতিগত, রাজনৈতিক, ধর্মীয় বা উসকানিমূলক কোনো সামগ্রী আনা যাবে না। ৪) আতশবাজিসহ আগুন লাগার ঝুঁকি বাড়ায় এমন সব কিছুই নিষিদ্ধ। ৫) সহায়তাকারী প্রাণী ছাড়া অন্যকোনো প্রাণী আনা যাবে না। ৬) আসনের নিচে রাখা যায় না এমন বড় বা ভারি বস্তু নিষিদ্ধ। ৭) লেজার পয়েন্টার, অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী এবং খেলোয়াড় বা ম্যাচ কর্মকর্তাদের মনোযোগ নষ্ট করে এমন জিনিস আনা যাবে না। ৮) প্রচারমূলক বা বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি জিনিসপত্র নিষিদ্ধ। ৯) ব্যক্তিগত ব্যবহার ছাড়া অন্যকোনো ধরনের রেকর্ডিং ডিভাইস বা ক্যামেরা আনা যাবে না। ১০) জননিরাপত্তা বিঘ্নিত করে বা ইভেন্টের সুনাম নষ্ট করে এমন যেকোনো বস্তু নিষিদ্ধ। ১১) অন্য দর্শকদের খেলা দেখতে বাধা দেয় এমন কোনো জিনিস আনা যাবে না।

কেউ এসব নির্দেশনা অমান্য করলে দেশের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে এবং স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হতে পারে। এমনকি ভবিষ্যতে স্টেডিয়ামে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X