রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৫:১৯ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৭:২৪ এএম
অনলাইন সংস্করণ

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজস্থানের জয়সালমের-জোধপুর মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ২০ জনের। মঙ্গলবার বিকেলে যাত্রীবোঝাই একটি প্রাইভেট বাসে হঠাৎ আগুন ধরে গেলে মুহূর্তেই পুরো বাসটি পুড়ে যায়।

পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে জয়সালমের থেকে ছাড়ার পর বাসটির পেছনের দিক থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। চালক দ্রুত রাস্তার পাশে থামালেও অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার তৎপরতা শুরু করে এবং পুলিশ ও দমকল বিভাগকে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। জানা গেছে, মাত্র পাঁচ দিন আগেই নতুন বাসটি কেনা হয়েছিল।

দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত ১৫ জন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহতদের জয়সালমের থেকে জোধপুরে নেওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য। জেলা প্রশাসন দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং আহতদের চিকিৎসায় ‘গ্রিন করিডোর’ তৈরি করে।

জেলা কালেক্টর প্রতাপ সিং জানান, বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং কয়েকজনের মরদেহ শনাক্ত করা কঠিন হচ্ছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে দুই লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি অনুদানের ঘোষণা দিয়েছেন। সূত্র : এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X