বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

বাঁশির বদলে গান শুনিয়ে বাড়ি থেকে ময়লা সংগ্রহের উদ্যোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাঁশির বদলে গান শুনিয়ে বাড়ি থেকে ময়লা সংগ্রহের উদ্যোগ নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা পৌরসভা। স্থানীয় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গেছে, বাড়ি বাড়ি ময়লা তোলার জন্য ব্যবহৃত ব্যাটারিচালিত ছোট গাড়িগুলোতে সাউন্ড বক্স বসানো হবে। সেই বক্সে চলবে গান, সঙ্গে থাকবে শহর পরিষ্কার রাখার বার্তা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বুধবারের (২৯ অক্টোবর) প্রতিবেদনে বলা হয়, শহরজুড়ে চলা বর্জ্য সংগ্রহের ব্যবস্থায় নতুনত্ব আনতেই এই উদ্যোগ। পৌরসভা কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে বাঁশির একঘেয়ে শব্দে নাগরিকদের বিরক্তি বাড়ছিল। তাই এ বার সুরেলা উপায়ে সকাল শুরু করতে চায় তারা। গান বাজানোর পাশাপাশি নাগরিকদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে বার্তা প্রচার করা হবে। আপাতত পরীক্ষামূলকভাবে কয়েকটি গাড়িতে সাউন্ড বক্স লাগিয়ে এই প্রকল্প শুরু করার পরিকল্পনা রয়েছে।

তারা আরও জানিয়েছে, সব গাড়িতে নয়, প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে গান বাজানো গাড়ি চালানো হবে। গাড়িটি প্রতি দিন বা সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন পাড়ায় পাড়ায় ঘুরে বর্জ্য সংগ্রহ করবে। বাকি গাড়িগুলোতেও ভবিষ্যতে পেনড্রাইভের মাধ্যমে গান চালানোর ব্যবস্থা করা হতে পারে।

কর্মকর্তারা জানান, প্রাথমিক পর্যায়ে যেসব ওয়ার্ডে ময়লা সংগ্রহ তুলনামূলক কম হয়, সেখানে অগ্রাধিকারের ভিত্তিতে এই ব্যবস্থা চালু করা হবে। আশা করা হচ্ছে, গানের মাধ্যমে নাগরিকদের উৎসাহিত করা যাবে, যাতে তারা প্রতি দিন পৌরসভার গাড়িতে ময়লা জমা দেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X