কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৮:২৮ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ এএম
অনলাইন সংস্করণ

গাজায় হামলা থামেনি, শতাধিক নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনের গাজায় নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী ভঙ্গুর যুদ্ধবিরতি পুনরায় চালু করার দাবি করলেও টানা দুই দিন ধরে উত্তর গাজায় হামলা হচ্ছে। বুধবারও ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার বাহিনী। আজ বৃহস্পতিবারও হামলার আশঙ্কা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার রাতে চালানো প্রাণঘাতী বোমাবর্ষণের ফলে বিভিন্ন এলাকায় ভয়াবহ অবস্থা বিরাজ করছে।

আল-শিফা হাসপাতালের তথ্য অনুসারে, বুধবার সন্ধ্যায় ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছে। ইসরায়েল দাবি করেছে, তারা এমন একটি অস্ত্র মজুত স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে; স্থানটি সৈন্যদের জন্য তাৎক্ষণিক হুমকি ছিল।

এই হামলা গাজার ভঙ্গুর যুদ্ধবিরতিতে আরও অনিশ্চয়তা যোগ করেছে। গত ১০ অক্টোবর কার্যকর হওয়ার পর আবারও ইসরায়েলি বোমাবর্ষণে কাঁপছে উপত্যকাটি।

মঙ্গলবার দক্ষিণ গাজার রাফায় একজন ইসরায়েলি সৈন্যের মৃত্যুর খবর পাওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গাজায় প্রতিশোধমূলক হামলার নির্দেশ দেন। এর ফলে এখন পর্যন্ত ১০৪ জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আলজাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েল দাবি করেছে, তাদের হামলায় হামাসের জ্যেষ্ঠ যোদ্ধা নিহত হয়েছে। তারপর বুধবারের মাঝামাঝি থেকে আবারও যুদ্ধবিরতি পালন শুরু করবে তারা। কিন্তু দখলদার বাহিনী তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে আবারও গাজায় হামলা চালাচ্ছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X