কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৪ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ

১৪ টিভি উপস্থাপককে বয়কট করল ইন্ডিয়া জোট

টিভি উপস্থাপক সুধীর চৌধুরী, নাবিকা কুমার ও অর্ণব গোস্বামী। ছবি: সংগৃহীত
টিভি উপস্থাপক সুধীর চৌধুরী, নাবিকা কুমার ও অর্ণব গোস্বামী। ছবি: সংগৃহীত

ভারতের কয়েকজন টেলিভিশন উপস্থাপককে বয়কটের ঘোষণা দিয়েছে দেশটির সদ্যগঠিত জোট ‘ইন্ডিয়া’। সে অনুযায়ী এসব উপস্থাপকদের কোনো অনুষ্ঠানে ইন্ডিয়া ব্লকের কোনো নেতা বা প্রতিনিধি যাবেন না।

গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এসব উপস্থাপকদের একটি তালিকা প্রকাশ করেছে জোটটি। এর আগে গত বুধবার জোটের প্রথম সমন্বয় কমিটিতে বৈরী গণমাধ্যম ও টকশো উপস্থাপকদের তালিকা তৈরি করার জন্য একটি উপকমিটি করা হয়।

কংগ্রেস নেতা পবন খেরা এ নিয়ে গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা এসব উপস্থাপকের বিরোধিতা করছি না। তাদের কাউকেই ঘৃণা করি না। কিন্তু আমরা আমাদের দেশকে বেশি ভালোবাসি। আমরা আমাদের ভারতকে ভালোবাসি।’

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজিরওয়ালের দল আম আদমি পার্টির (এএপি) ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে সেই উপস্থাপকদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকায় রয়েছেন- আমান চোপড়া, প্রাচী পারাশর, রুবিকা লিয়াকত, চিত্র ত্রিপাঠী, সুধীর চৌধুরী, আমিশ দেবগন, অর্ণব গোস্বামী, নাবিকা কুমার, আনন্দ নরসিমাহ, গৌরব সাওয়ান্ত, অদিতি তিয়াগি, সুশান্ত সিনহা, অশোক শ্রীবাস্তব এবং শিব অরুর।

বিরোধীরা বরাবরই বলে আসছে, গণমাধ্যমের একাংশ তাদের সঙ্গে বৈরী আচরণ করছে। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার মিডিয়া কভারেজ নিয়ে অভিযোগ করেছে কংগ্রেস। কারণ রাহুলের এই কর্মসূচির খবর ভারতীয় গণমাধ্যমগুলোতে খব কম এসেছে। যদিও এই কর্মসূচির মাধ্যমে রাহুল দেশব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X