চবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

চবির উপ-উপাচার্যকে বয়কট, প্রশাসনিক ভবনে তালা

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান। ছবি : সংগৃহীত
উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান। ছবি : সংগৃহীত

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাকে ইতিহাস বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বয়কট করেছেন বিভাগের শিক্ষার্থীরা। একই সঙ্গে ইংরেজি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরাও প্রতিবাদ জানায়।

সোমবার (১৫ ডিসেম্বর) ইতিহাস বিভাগ কর্তৃক আয়োজিত নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে উপ-উপাচার্যকে বয়কট করা হয়। বয়কটের মুখে ইতিহাস বিভাগের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন চবির এ উপ-উপাচার্য।

এদিকে, শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে ‘অবান্তর’ বলে মন্তব্য করার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।

বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টায় ইতিহাস বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খানের। তবে, গতকাল শহীদ বুদ্ধিজীবীদের বিষয়ে তার বিরূপ মন্তব্যের কারণে শিক্ষার্থীরা তাকে বয়কট করেছে। তবে, প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতারসহ এবং আরেক বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক কামাল উদ্দিন কেউ যাননি।

এ বিষয় জানতে চাইলে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মাহমুদ ইমন বলেন, প্রোগ্রাম এখনো চলমান আছে। উপ-উপাচার্য আসেননি আমাদের প্রোগ্রামে। আমাদের বিভাগ কর্তৃক উপ-উপাচার্যের বিরূপ মন্তব্যের কারণে তাকে বয়কট করা হয়েছে। কিন্তু, উপাচার্য এবং আরেক উপ-উপাচার্য কেউ আসেনি।

উল্লেখ্য, উপ-উপাচার্যের বিরূপ মন্তব্যের কারণে প্রতিবাদ হিসেবে গতকাল রোববার বিবৃতি দিয়েছে ইতিহাস, অর্থনীতি ও ইংরেজি বিভাগ।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় গতকাল সহ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ‘যে সময় আমি (পাকিস্তানি হানাদার বাহিনী) দেশ থেকে পালানোর জন্য চেষ্টা করছি, আমি জীবিত থাকবো, না মৃত থাকব সে বিষয়ে কোনো ফয়সালা হয়নি; সে সময় পাকিস্তানি যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটি আমি মনে করি রীতিমতো অবান্তর।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১০

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১১

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১২

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৩

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৪

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৫

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৬

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৭

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৮

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

২০
X