কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বাগদত্তার সঙ্গে উদ্যম নাচ ডাক্তারের, অতঃপর...

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দায়িত্ব দেওয়া হয়েছিল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা প্রদানের জন্য। কিন্তু কাজ ফেলে রেখে বাগদত্তা নারীর সঙ্গে হাসপাতালের একটি কক্ষে নাচে মেতে ওঠেন এক চিকিৎসক। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের একটি সরকারি হাসপাতালে।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। চিকিৎসকের এমন কাণ্ডে বেজায় চটেছেন নেটিজেনরা।

এদিকে সরকারি ওই হাসপাতালে চিকিৎসকের এমন অসামাজিক কাজের পর তাকে সরকারি কোয়ার্টার থেকে বের করে দেওয়া হয়। এ ছাড়া স্বাস্থ্য দপ্তরে অভিযোগ পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদেন বলা হয়েছে, দুই বছরের চুক্তিতে সম্প্রতি নিয়োগ পান ডাক্তার ওয়াকার সিদ্দিক। তাকে দায়িত্ব দেওয়া হয় হাসপাতালের জরুরি বিভাগে। কিন্তু দায়িত্ব ফেলে রেখে হাসপাতালের একটি কক্ষে এক নারীর সঙ্গে নাচতে দেখা যায় তাকে। ওই নারী তার বাগ্‌দত্তা বলে জানা গেছে।

ঘটনা এখানেই শেষ নয়, ডাক্তারের এমন অশোভন কর্মকাণ্ডের ফলে তাকে জরুরি বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে অভিযোগ পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১০

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১১

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১২

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৩

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৪

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৫

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৬

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৭

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৮

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৯

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

২০
X