কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

চিতাবাঘের খাঁচায় ঢুকে পড়ল মানুষ, অতঃপর...

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চিতাবাঘ ধরতে অভিনব এক ফন্দি আঁটেন বন কর্মকর্তা। এ জন্য জঙ্গলের মধ্যে একটি লোহার খাঁচা রাখা হয়। আর ওই খাঁচার মধ্যে টোপ হিসেবে রাখা হয় একটি ছাগলকে। যাতে বাঘটি ছাগল ধরতে এসে খাঁচার মধ্যে আটকে যায়। কিন্তু এখানেই ঘটে এক বিপত্তি।

বাঘের পরিবর্তে খাঁচায় ঢুকে পড়েন একজন মানুষ। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায়। খবর এনডিটিভির।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এতে দেখা গেছে, চিতা বাঘ ধরার জন্য বন কর্মকর্তারা জঙ্গলের মধ্যে একটি খাঁচা রেখে আসে। মূলত গত বুধবার ভারতের ওই জেলায় ৫৫ বছর বয়সী এক নারী চিতাবাঘের আক্রমণে নিহত হন। এরপরই বন কর্মকর্তারা বাঘটি ধরতে তৎপরতা শুরু করে।

তবে খাঁচার মধ্যে বাঘের পরিবর্তে মানুষ ঢুকে পড়ায় এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। বনকর্মীদের ধারণা ওই ব্যক্তি ছাগল চুরি করতে গিয়ে খাঁচার মধ্যে আটকে যান। কিন্তু খাঁচায় আটকে পড়া ওই ব্যক্তি জানান, তিনি খাঁচাটিকে ভালো করে দেখছিলেন। এ সময় মাথা ঘুরে পড়ে গেলে খাঁচার মধ্যে আটকে যান।

এরপরই সে চিৎকার শুরু করে এবং সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয় গ্রামপ্রধান পুলিশ এবং বনকর্মীদের সঙ্গে নিয়ে ওই খাঁচা থেকে বন্দি হওয়া ব্যক্তিকে উদ্ধার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১০

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১১

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১২

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৩

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৪

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৫

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৬

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৭

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৮

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৯

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

২০
X