কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গোলাগুলিতে নিহত ২, গুরুতর আহত ৮

ঘটনাস্থলে পুলিশ। ছবি : সংগৃহীত
ঘটনাস্থলে পুলিশ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি হয়েছে। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত আটজন।

শনিবার (১৩ ডিসেম্বর) রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রভিডেন্সে অবস্থিত ব্রাউন বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রদেশের মেয়র ব্রেট স্মাইলি বলেন, পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের বারাস অ্যান্ড হোলি ইঞ্জিনিয়ারিং ভবনে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ এখনো হামলাকারীর সন্ধান চালিয়ে যাচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, কালো পোশাক পরিহিত এক পুরুষকে খোঁজা হচ্ছে।

মেয়র জানান, এখন পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি এবং তারা শিক্ষার্থী কিনা তাও নিশ্চিত করা যায়নি।

রয়টার্স জানিয়েছে, ব্রাউন বিশ্ববিদ্যালয় প্রভিডেন্স শহরের কলেজ হিল এলাকায় অবস্থিত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেকচার হল, গবেষণাগার ও আবাসিক ভবনসহ শতাধিক ভবন রয়েছে।

ঘটনাস্থলে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (এফবিআই) অন্যান্য ফেডারেল সংস্থার কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছেন এবং ঘটনাটিকে ভয়াবহ বলে মন্তব্য করেন। তিনি বলেন, এই মুহূর্তে আমরা কেবল নিহত ও গুরুতর আহতদের জন্য প্রার্থনা করতে পারি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X