কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০১:৪৯ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কুমিরভরা নদীতে ফেলা হয় যুগলের লাশ

শিবানি তমার ও রাধেশ্যাম তমার। ছবি : সংগৃহীত
শিবানি তমার ও রাধেশ্যাম তমার। ছবি : সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের শিবানি তমার ও রাধেশ্যাম তমারের মধ্যে ছিল প্রেমের সম্পর্ক। কিন্তু তাদের সম্পর্ক মেনে নেয়নি শিবানির পরিবার। এক পর্যায়ে গুলি করে হত্যা করা হয় দুজনকেই। এরপর পাথরে বেঁধে লাশগুলো ফেলে দেওয়া হয় কুমিরভরা নদীতে। পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে শিবানি ও রাধেশ্যামের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে দুজনের নিখোঁজের বিষয়ে থানায় জিডি করেন রাধেশ্যামের বাবা। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল, তারা দুজন পালিয়ে গেছে। তবে জিজ্ঞাসাবাদ চালিয়ে যায় পুলিশ। ওই তরুণীর বাবাসহ আত্মীয়-স্বজনদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর পরিবারটি দুজনকে হত্যার দায় স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ।

শিবানি তমারের পরিবার জানায়, শিবানি ও রাধেশ্যামকে গত ৩ জুন গুলি করে হত্যা করা হয়। পরে পাথরে বেঁধে মরদেহ চম্বল নদীতে ফেলে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ‘আমরা ওই তরুণীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছি। তারা হত্যার দায় স্বীকার করেছে। পরে মরদেহ উদ্ধার করা হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১০

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১১

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১২

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৩

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৪

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৫

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৬

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৭

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৮

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৯

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

২০
X