কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ঐতিহাসিক চুক্তি সই

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের আলোচনা শেষে শুল্ক কমানোর বিষয়ে একটি বড় বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার স্বাক্ষরিত এই চুক্তির লক্ষ্য দুই পক্ষের বাণিজ্য বাড়ানো এবং ক্রমবর্ধমান বৈশ্বিক বাণিজ্য উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানো। খবর রয়টার্সের।

ইইউ জানিয়েছে, চুক্তির আওতায় বাণিজ্য মূল্যের হিসাবে ৯৬ দশমিক ৬ শতাংশ পণ্যে শুল্ক কমানো বা তুলে নেওয়া হবে। এর ফলে ২০৩২ সালের মধ্যে ভারতে ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি প্রায় দ্বিগুণ হতে পারে। ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য বছরে প্রায় ৪ বিলিয়ন ইউরো সমপরিমাণ শুল্ক সাশ্রয় হবে বলেও জানানো হয়েছে।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সাত বছরের মধ্যে ভারত থেকে আমদানি করা ৯৯ দশমিক ৫ শতাংশ পণ্যে শুল্ক কমাবে ইইউ। এর মধ্যে সামুদ্রিক পণ্য, চামড়া ও বস্ত্র, রাসায়নিক, রাবার, ভিত্তি ধাতু এবং রত্ন ও অলংকারে শুল্ক শূন্যে নামানো হবে।

তবে কৃষিসংশ্লিষ্ট পণ্য এই চুক্তির বাইরে রাখা হয়েছে। সয়া, গরুর মাংস, চিনি, চাল এবং দুগ্ধজাত পণ্য এতে অন্তর্ভুক্ত হয়নি বলে উভয় পক্ষ নিশ্চিত করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চুক্তিকে বড় অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তিকে অনেকেই ‘সব চুক্তির জননী’ বলছেন। এতে ভারতের ১৪০ কোটি মানুষ এবং ইউরোপের লাখো মানুষের জন্য বড় সুযোগ তৈরি হবে।

প্রায় দুই দশক ধরে চলা ভারত-ইইউ বাণিজ্য আলোচনা সম্প্রতি গতি পায়। বিশেষ করে যুক্তরাষ্ট্র কিছু ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের পর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর অবস্থান স্পষ্ট হওয়ার প্রেক্ষাপটে এই আলোচনা দ্রুত এগোয়।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X