কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারত বিশ্বকাপে হরদীপ হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিলেন খালিস্তানি নেতা

যুক্তরাষ্ট্রপ্রবাসী খালিস্তানি নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রপ্রবাসী খালিস্তানি নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন। ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপে খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন ভারতে নিষিদ্ধ শিখ সম্প্রদায়ের সংগঠন ‘শিখস ফর জাস্টিস’র (এসএফজে) খালিস্তানপন্থি নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন।

এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় কানাডাপ্রবাসী পান্নুন বলেন, ‘৫ অক্টোবর থেকে বিশ্বকাপ ক্রিকেট শুরু নয়, শুরু হবে বিশ্ব সন্ত্রাসবাদ কাপ। দিল্লি খালিস্তান হয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, হরদীপ সিং নিজ্জর হত্যার জন্য আপনি দায়ী এবং শিখ ফর জাস্টিস এই হত্যার প্রতিশোধ নেবে। আহমেদাবাদে ৫ অক্টোবর থেকে শুরু হওয়া আইসিসি বিশ্বকাপ আমাদের লক্ষ্য।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে আইসিসি বিশ্বকাপের এবারের আসর। এই আসরের প্রথম ম্যাচ হবে গুজরাটের রাজধানী আহমেদাবাদে। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িও আহমেদাবাদের গুজরাটে।

গুরপতওয়ান্ত সিং পান্নুন পেশায় একজন আইনজীবী। তিনি শিখদের ঘোষিত পৃথক রাষ্ট্র খালিস্তানপন্থি রাজনৈতিক দল শিখস ফর জাস্টিসের (এসএফজি) যুক্তরাষ্ট্র শাখার আইনবিষয়ক উপদেষ্টা। বেশ কয়েক বছর আগে ভারতীয় পাঞ্জাব রাজ্যের খানকোট জেলা থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ী হন তিনি।

বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চালানোর অভিযোগে শিখস ফর জাস্টিস এবং অপর খালিস্তানপন্থি সংগঠন খালিস্তান টাইগার ফোর্সকে নিষিদ্ধ করেছে ভারত। দেশটির অভ্যন্তরে তেমন তৎপর না থাকলেও যুক্তরাষ্ট্র ও কানাডার শিখদের মধ্যে বেশ সক্রিয়ভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে শিখস ফর জাস্টিস এবং খালিস্তান টাইগার ফোর্স।

প্রসঙ্গত, গুরুপতওয়ান্ত সিং পান্নুন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ওয়ান্টেড’ তালিকায় আছেন। ২০২০ সালের জুলাই মাসে তাকে ‘তালিকাভুক্ত’ সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা হয়, তার দুই মাস পর ভারতে তার যাবতীয় সম্পত্তি জব্দ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১০

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১১

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১২

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৩

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৪

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৫

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৬

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৮

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৯

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

২০
X