কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৭ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ
বৈশ্বিক উদ্ভাবন সূচক

পাকিস্তানের চেয়ে পিছিয়ে বাংলাদেশ

বাংলাদেশ ও পাকিস্তানের জাতীয় পতাকা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও পাকিস্তানের জাতীয় পতাকা। ছবি : সংগৃহীত

বৈশ্বিক উদ্ভাবনী সূচক বা গ্লোবাল ইনোভেটিভ ইনডেক্সে (জিআইআই) সূচক প্রকাশ করা হয়েছে। এতে আরও তিন ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। এ ছাড়া সূচকে বাংলাদেশকে পেছনে ফেলে গেছে শ্রীলঙ্কা ও পাকিস্তান।

জাতিসংঘের ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও) ১৩২টি দেশ নিয়ে ৮০টি নির্দেশকের ওপর ভিত্তি করে প্রকাশ করেছে বৈশ্বিক উদ্ভাবনী সূচক। বিভিন্ন দেশের অর্থনৈতিক উদ্ভাবনের ওপর ভিত্তি করে এ সূচক প্রকাশ করা হয়।

সূচকে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ১০৫তম অবস্থানে। যা আগে ছিল ১০২তম অবস্থানে। বেসরকারি খাতে ঋণের সম্প্রসারণ এবং অভ্যন্তরীণ শিল্পের বহুমুখীকরণ অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে যাওয়ায় সূচকে বাংলাদেশের অবস্থান নেমে গেছে। এর আগে ২০২৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশের অবস্থান ছিল ১১৬তম অবস্থানে।

১০০ পয়েন্টের ভিত্তিতে এ সূচকটি তৈরি করা হয়। এতে ৬৭ দশমিক ছয় পয়েন্ট পেয়ে প্রথম স্থান দখল করেছে সুইজারল্যান্ড। এ নিয়ে ১৩ বারের মতো প্রথম অবস্থান দখল করেছে দেশটি। এ ছাড়া দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে সুইডেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সিঙ্গাপুর।

সূচকে বাংলাদেশ পেয়েছে ২০ দশমিক ২ পয়েন্ট। এ স্কোর নিয়ে ৩৭টি নিম্ন-মধ্যম আয়ের দেশের মধ্যে বাংলাদেশ ২২তম অবস্থানে রয়েছে। এর পাশাপাশি মধ্য ও দক্ষিণ এশিয়ার ১০টি দেশের মধ্যে বাংলাদেশ সপ্তম অবস্থানে রয়েছে।

তালিকায় ৪০তম অবস্থানে রয়েছে ভারত। এ ছাড়া পাকিস্তান ও শ্রীলঙ্কা যথাক্রমে ৮৮ ও ৯০তম অবস্থানে রয়েছে। মোট ৮০টি সূচকের ওপর ভিত্তি করে দেশগুলোর তালিকা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১০

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১১

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১২

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১৩

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১৪

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৫

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৭

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৮

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৯

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

২০
X