কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

শিশুকে দিয়ে ট্রেনের মেঝে পরিষ্কার করালেন বাবা, ভিডিও ভাইরাল

ভিডিও থেকে নেওয়া ছবি
ভিডিও থেকে নেওয়া ছবি

চিপস ছড়িয়ে ট্রেনের কামরা নোংরা করেছিল শিশু। তবে তাকে শাস্তির পরিবর্তে শিক্ষা দিতে শিশুটিকে দিয়েই মেঝে পরিষ্কার করান বাবা। ঘটনাটি ঘটেছে ভারতে। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, চলন্ত এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় সিটে বসে আছেন এক যুবক, সঙ্গে তার স্ত্রী ও ছোট্ট পুত্রসন্তান। মোবাইলের ক্যামেরা অন। আর সেখানেই ধরা পড়ে এক ছোট্ট ঘটনা। কিন্তু বড় বার্তা।

খেলতে খেলতে চিপস ট্রেনের কামরার মেঝেতে ছড়িয়ে ফেলে শিশুটি। কিন্তু ওই বাবা বেছে নেন ভিন্ন পথ। শাস্তি না দিয়ে- দায়িত্ববোধের শিক্ষা দেওয়ার চেষ্টা করেন তিনি।

ক্যামেরার সামনে একটি ছেঁড়া চিপসের প্যাকেট দেখিয়ে যুবক জানান, তার ছেলে নিজেই কামরা নোংরা করেছে। তাই সেই নোংরা তাকেই পরিষ্কার করতে হবে।

বাবার কথা শুনে ছোট্ট শিশুটি মেঝেতে বসে একে একে পড়ে থাকা চিপস কুড়িয়ে তুলতে শুরু করে। ধৈর্য নিয়ে পরিষ্কার করে পুরো জায়গাটি। আর পুরো ঘটনাই ক্যামেরাবন্দি করেন তার বাবা। ভিডিও দেখে শিশুর বাবার প্রশংসা করেছেন নেটিজেনরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X