রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে আব্বাস আরাঘচির ফোন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রোববার (৫ এপ্রিল) ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন এস জয়শঙ্কর। এসময় তিনি বলেন, ‘ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির থেকে ফোন পেয়েছি। বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’

তবে ওই ফোনকলের বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি জয়শঙ্কর। ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর এ নিয়ে ষষ্ঠবারের মতো তাদের মধ্যে আলাপ হয়েছে বলে জানা গেছে।

নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস জানায়, এই আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। চলমান সংকটের মধ্যেও দুই দেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে এতে ইঙ্গিত পাওয়া যায়। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দ্রুত একটি সমঝোতা হতে পারে বলে তিনি আশা করছেন এবং বর্তমানে আলোচনা চলছে।

তবে সতর্ক করে ট্রাম্প বলেন, ‘যদি তারা দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছায়, তাহলে আমি বড় ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি, এমনকি তেল নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টিও বিবেচনায় আছে।’

বিশ্লেষকদের মতে, একদিকে কূটনৈতিক তৎপরতা বাড়ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের চাপও জোরদার হচ্ছে। যা সংঘাতের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। আলোচনার সুযোগ এখন যেমন জরুরি, তেমনি ভঙ্গুর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X