কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

বিমান বিধ্বস্ত হয়ে ছেলেসহ ভারতীয় ধনকুবের নিহত

নিহত ভারতীয় ধনকুবের। ছবি : এক্স
নিহত ভারতীয় ধনকুবের। ছবি : এক্স

জিম্বাবুয়েতে বিমান বিধ্বস্ত হয়ে ছেলেসহ ভারতীয় এক ধনকুবের নিহত হয়েছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হয়। সোমবার (২ অক্টোবর) পিটিআিইয়ের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিহত ওই ধনকুবের হলেন হরপাল রনধাওয়া। তিনি জিম্বাবুয়েতে খনির ব্যবসা করতেন। রিওজিম মাইনিং কোম্পানির মালিক তিনি। আর তার ছেলে আমের রনধাওয়া একজন পাইলট ছিলেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে ধনকুবেরের মালিকানাধীন ব্যক্তিগত বিমান সেসনা ২০৬। এ সময় বিমানে ছয়জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন। এ ধনকুবের ছাড়াও সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা হোপওয়েল চিনওনো ওই সময় বিমানে ছিলেন।

দ্য হেরাল্ড পত্রিকা পুলিশের বরাতে জানিয়েছে, দুর্ঘটনার সময় হারারে থেকে মুরোভা এলাকায় একটি হীরার খনিতে যাচ্ছিলেন তারা। এ সময় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যার কারণে উড়ন্ত অবস্থায় বিস্ফোরণ ঘটে।

হরপালের বন্ধু চলচ্চিত্র নির্মাতা হোপওয়েল চিনোনো এক্সে (সাবেক টুইটার) এই দুর্ঘটনা নিয়ে পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, উড়োজাহাজ দুর্ঘটনায় হরপালের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি তার স্ত্রী, পরিবার, বন্ধুবান্ধব এবং রিওজিম কমিউনিটিকে সমবেদনা জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X