শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৯:০৩ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

পড়াশোনার ফি হিসেবে দিতে হয় প্লাস্টিকের বোতল!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পড়াশোনার জন্য যেতে হবে স্কুলে। আর স্কুলে প্রত্যেক মাসে ফি দিতে হবে। এই ফি হিসেবে আমরা টাকা দেই, এটাই তো স্বাভাবিক। তবে এমনটা হয়তো শোনেননি। স্কুলের ফি বাবদ দিতে হয় প্লাস্টিকের বোতল।

এমন একটি উদ্যোগ নিয়েছে ভারতের আসামের একটি স্কুল। আসামের রাজধানী গুয়াহাটির গোরচুক এলাকায় অবস্থিত এই স্কুলে পড়াশোনার ফি হিসেবে শিক্ষার্থীদের কাছ থেকে প্লাস্টিকের বর্জ্য নেওয়া হয়। প্রতি সপ্তাহে একজন শিক্ষার্থীকে প্লাস্টিকের ২৫টি বোতল জমা দিতে হয়।

তেমজেন ইমনা আলং নাগাল্যান্ডের পর্যটন ও উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অক্ষর ফাউন্ডেশনের তৈরি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভিডিও শেয়ার করেছেন। সেখান থেকেই বিষয়টি সবার নজড়ে উঠে এসেছে। খবর এনডিটিভির।

জানা গেছে, বিদ্যালয়টি ২০১৬ সালে গড়ে তোলেন পারমিতা শর্মা ও মাজিন মুখতার নামের এক দম্পতি। তারা দেখলেন, বর্তমানে সবচেয়ে বড় যে দুটি চ্যালেঞ্জ, তা হলো অত্যধিক আবর্জনা ও নিরক্ষতা। দুটি সমস্যা একসঙ্গে সমাধান করতে তারা এই স্কুল গড়ে তোলেন। এখানে শিশুরা প্রতি সপ্তাহের পরিত্যক্ত প্লাস্টিকের বোতল জমা দিতে পারলে বিনা বেতনে পড়তে পারবে। এভাবে জমা বোতলগুলো এখন ইট, সড়ক এমনকি শৌচাগার নির্মাণেও ব্যবহার করা হচ্ছে। স্কুলের পুরোনো শিক্ষার্থীরা নতুন শিক্ষার্থীদের পড়িয়ে অর্থ উপার্জনও করতে পারে।

বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী আছে। তাদের বয়স ৪ থেকে ১৫ বছর। আশপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দা তারা।

২০১৩ সালে মাজিন নিউইয়র্ক থেকে একটি স্কুল প্রজেক্টের জন্য ভারতে আসেন। তখনই কাজের সূত্রে পারমিতার সঙ্গে তার পরিচয় হয়। পারমিতা তখন টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের শিক্ষার্থী।

মাজিন বলেন, ‘বিদ্যালয় থেকে ঝরে পড়া অনেক শিক্ষার্থী ছোটবেলা থেকেই কারখানা ও পাথরের কোয়ারিতে খুব কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করে। আমরা ভাবলাম, এমন একটি স্কুল তৈরি করব, যা তাদের গুণগত শিক্ষার পাশাপাশি আর্থিক প্রয়োজনটা মেটাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১০

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১১

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১২

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৪

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৮

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৯

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

২০
X