কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

২২ লাখ প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড

২০১৭ সালে অযোধ্যায় যোগী আদিত্যনাথের সরকার ক্ষমতায় এলে এই দীপোৎসব শুরু হয়। ছবি : সংগৃহীত
২০১৭ সালে অযোধ্যায় যোগী আদিত্যনাথের সরকার ক্ষমতায় এলে এই দীপোৎসব শুরু হয়। ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় ২২ লাখের বেশি প্রদীপ জ্বালিয়ে দীপোৎসব উদযাপন করা হয়েছে। দীপাবলি উৎসবের আগমুহূর্তে সর্যু নদীর তীরে এসব প্রদীপ প্রজ্বলন করে বিশ্ব রেকর্ড করেছেন ভারতীয়রা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল শনিবার (১১ নভেম্বর) মন্দিরের শহরে হিসেবে খ্যাত অযোধ্যার সর্যু নদীর ৫১টি ঘাটে ২২ লাখ ২৩ হাজার প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। এর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নতুন করে নাম লেখান অযোধ্যাবাসী। অবশ্য এর আগেও সবচেয়ে বেশি প্রদীপ প্রজ্বালনের রেকর্ড অযোদ্ধার দখলেই ছিল।

মূলত ২০১৭ সালে অযোধ্যায় যোগী আদিত্যনাথের সরকার ক্ষমতায় এলে এই দীপোৎসব উদযাপন শুরু হয়। ওই বছর প্রায় ৫১ হাজার প্রদীপ প্রজ্বলিত হয়েছিল। ২০১৯ সালে এই সংখ্যাটি চার লাখ ছাড়িয়ে যায়। এরপর ২০২০ সালে ৬ লাখ এবং ২০২১ সালে ৯ লাখের ঘর পার হয়ে যায়। ২০২২ সালে এসে এই প্রদীপের সংখ্যা দাঁড়ায় ১৭ লাখের বেশি।

প্রদীপ প্রজ্বলন নিয়ে গিনেস রেকর্ডবুকে নাম তোলার ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত আছে। এদের মধ্যে একটি হলো কোনো প্রদীপ পাঁচ মিনিট বা তার বেশি জ্বললেই সেটাকে হিসাবে ধরা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১০

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১১

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

১২

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

১৩

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১৪

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১৫

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১৬

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১৭

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৮

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৯

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

২০
X