কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১০:৩৪ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

স্রোতে নারীসহ ভেসে গেল গাড়ি!

হরিয়ানায় আকস্মিক স্রোতে ভেসে যায় গাড়ি। ছবি : এনডিটিভি
হরিয়ানায় আকস্মিক স্রোতে ভেসে যায় গাড়ি। ছবি : এনডিটিভি

ভারতের উত্তরের প্রদেশগুলোতে সাম্প্রতিককালে ভয়াবহ সমস্যার সৃষ্টি করেছে বৃষ্টি ও পাহাড়ি ঢল। হরিয়ানা নদীর পানি উপচে স্রোতের টানে একটি গাড়ি টান দিয়ে নিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। একজন নারীচালক ঘাঘর নদীর তীরে গাড়িটি পার্ক করেছিলেন।

ওই নারী তার মায়ের সঙ্গে পঞ্চকুলার খাদক মঙ্গোলিতে বেড়াতে এসেছিলেন। হঠাৎ করে পানির উচ্চতা বেড়ে চললে পার্ক করে রাখা গাড়িটিও ভেসে চলে যেতে থাকে। এসময় ওই নারী গাড়ির ভেতরে ছিলেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, আহত অবস্থায় পঞ্চকুলার সেক্টর ৬-এর একটি হাসপাতালে নেওয়া হয় ওই নারীকে। বর্তমানে ক্রেনের সাহায্যে পানিতে পড়া গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

পঞ্চকুলার সেক্টর ২৭-এর কাছ দিয়ে নদী পার হওয়ার সময় সাতজনকে স্রোত পানির দিকে টেনে নিয়ে যায়। এসময় স্থানীয় পুলিশ ও এনডিআরএফ (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) গিয়ে তাদের উদ্ধার করে।

হঠাৎ করে এই শান্ত নদীতে স্রোতের এমন আচরণ দেখে অবাক হয়েছেন অনেকে। যদিও এর আগের রাতে দিল্লি ও এর আশপাশের এলাকায় প্রবল বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমী মৌসুমি বায়ু মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, দিল্লি, হরিয়ানা, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব ও জম্মুতে পৌঁছেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১০

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১১

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১২

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৩

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৪

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৫

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৬

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৭

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৮

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৯

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

২০
X